Calcutta Television Network

জাপানি সংস্থায় ইন্টার্নশিপের বড় সুযোগ! মাসে ৬০ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড

জাপানি সংস্থায় ইন্টার্নশিপের বড় সুযোগ! মাসে ৬০ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড
25 September 2026 • 11:24:20 am

দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীদের জন্য জাপানি বহুজাতিক শিক্ষা সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ। বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল প্লেসমেন্ট সেলের উদ্যোগে এই ইন্টার্নশিপের মাধ্যমে ‘ম্যানেজমেন্ট ইন্টার্ন-বিজ়নেস ডেভেলপমেন্ট’ পদে কাজের সুযোগ মিলবে। ইন্টার্নশিপের কর্মস্থল দিল্লি এবং কাজের ধরন হবে হাইব্রিড।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পড়ুয়ারা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরাও আবেদনের সুযোগ পাবেন। বিশেষ করে বিবিএ, বিকম, বিএমএস, এমবিএ এবং সংশ্লিষ্ট বিষয়ের শেষ বর্ষের পড়ুয়া ও সদ্য স্নাতকদের জন্য এই সুযোগ গুরুত্বপূর্ণ। 

ইন্টার্নশিপে নির্বাচিত প্রার্থীদের মাসে ১০ হাজার থেকে সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে। এর পাশাপাশি কাজের পারফরম্যান্সের ভিত্তিতে অতিরিক্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগও রয়েছে। ফলে পড়াশোনার পাশাপাশি পেশাদার অভিজ্ঞতা অর্জনের সঙ্গে আর্থিক সুবিধাও পাবেন নির্বাচিতরা। 


হাইব্রিড পদ্ধতিতে কাজ করার সুযোগ থাকলেও প্রতি শনিবার অন-সাইট উপস্থিতি বাধ্যতামূলক। বিজ়নেস ডেভেলপমেন্ট সংক্রান্ত কাজে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বহুজাতিক শিক্ষা সংস্থার কাজের পরিবেশ সম্পর্কে জানার সুযোগও মিলতে পারে এই ইন্টার্নশিপে (https://x.com/UnivofDelhi/status/2102360788916941049)। 

তবে আবেদনের আগে যোগ্যতা, আবেদনের শেষ তারিখ, নির্বাচন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় নথি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি থেকে দেখে নেওয়া জরুরি।