Calcutta Television Network

দুর্নীতি রুখতেই বড় সিদ্ধান্ত! পঞ্চায়েত নিয়োগে আসছে নতুন রুল

দুর্নীতি রুখতেই বড় সিদ্ধান্ত! পঞ্চায়েত নিয়োগে আসছে নতুন রুল

16 July 2026 , 09:40:39 am

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতে ১১,১৫৪টি শূন্যপদে নিয়োগের প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। শুধু নিয়োগই নয়, পুরো নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে আনা হচ্ছে নতুন নিয়ম।

বর্তমানে পঞ্চায়েতে নিয়োগের দায়িত্বে রয়েছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি (ডিএলএসসি)। তবে নতুন প্রস্তাব অনুযায়ী, এই পদ্ধতির পরিবর্তে ইউপিএসসি-র ধাঁচে একটি স্বাধীন ও নিরপেক্ষ সংস্থার মাধ্যমে নিয়োগ করা হতে পারে। সূত্রের খবর, এই দায়িত্ব পাবলিক সার্ভিস কমিশন (PSC)-কে দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।

রাজ্যের তথ্য অনুযায়ী, মোট ১১,১৫৪টি শূন্যপদের মধ্যে গ্রাম পঞ্চায়েতে ৯,৯৩৬টি, পঞ্চায়েত সমিতিতে ৬৬০টি এবং জেলা ও মহকুমা স্তরে ৫৫৮টি পদ খালি রয়েছে।

সরকারের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এই নতুন নিয়ম আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট নিয়োগ বিধি সংশোধনের কাজ শুরু হয়েছে। তবে নতুন নিয়ম কার্যকর করতে মন্ত্রিসভার অনুমোদনের পাশাপাশি বিধানসভারও ছাড়পত্র প্রয়োজন হবে।

এদিকে, নিয়োগের সম্ভাবনার খবর প্রকাশ্যে আসতেই পঞ্চায়েতের নিয়োগ সংক্রান্ত পোর্টালে নাম নথিভুক্ত করার হিড়িক পড়েছে। চাকরিপ্রার্থীদের একাংশের আশা, নতুন নিয়ম চালু হলে দীর্ঘদিনের শূন্যপদে দ্রুত নিয়োগ শুরু হবে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN