Calcutta Television Network

বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’! আবারও ভিজবে কলকাতা সহ একাধিক জায়গা?

বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’! আবারও ভিজবে কলকাতা সহ একাধিক জায়গা?
2 November 2026 • 02:47:25 pm

আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিলেও কিছুতেই পিছু ছাড়ছে না বৃষ্টি। আবারও বঙ্গোপসাগর ঘনীভূত হচ্ছে আরও এক ঘূর্ণিঝড়। ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। জানেন কোথায় হতে চলেছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল? পশ্চিমবঙ্গেই বা কতটা প্রভাব পড়তে চলছে? ভাসতে পারে কোন কোন জেলা? 

অর্ণবের রেশ কাটতে না কাটতেই ধেয়ে আসছে আরও এক ঘূর্ণিঝড় ‘মুরাসু’! ক্রমশ শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতর সূত্রে,সোমে তীব্র ঘূর্ণিঝড়ে রুপ নিয়ে, মঙ্গলবার সকালে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ১২০ কিলোমিটারেও। ‘মুরাসু’ ঘূর্ণিঝড়ের নামকরণ ভারতের দেওয়া । এটি একটি তামিল শব্দ।

এক সপ্তাহের মধ্যে আর এক ঘূর্ণিঝড়। কিছু দিন আগেই অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় 'অর্ণব'। যার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছিল অন্ধ্রপ্রদেশের পাশাপাশি ওড়িশার বেশ কিছু উপকূলবর্তী এলাকা।  ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র প্রভাব পশ্চিমবঙ্গে কতটা পড়বে সেটাই এখন দেখার বিষয়, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।