Calcutta Television Network

থ্রিলার ম্যাচে এইকে এথেন্সকে ৩-২ গোলে হারাল রিয়াল

থ্রিলার ম্যাচে এইকে এথেন্সকে ৩-২ গোলে হারাল রিয়াল
5 November 2026 • 02:04:57 pm

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে চরম থ্রিলারের সাক্ষী হল ফুটবল বিশ্ব। এথেন্সের মাটিতে এইকে এথেন্সের (AEK Athens) বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ গোলের অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছাড়ল রিয়াল মাদ্রিদ। ম্যাচের অতিরিক্ত সময়ে উরুগুয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দের করা গোলে রিয়ালকে পুরো তিন পয়েন্ট এনে দেয়।


ম্যাচের মাত্র ১২ মিনিটের মাথায় ফরোয়ার্ড লুকা জাভিচের পাস থেকে বাঁ-পায়ের শটে বল জালে জড়ান আবু বাকারি কোইটা। ১-০ গোলে পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ২৮ মিনিটে জুড বেলিংহ্যাম একবার বল জালে পাঠালেও, 'ভার' চেকের পর তা অফসাইডের কারণে বাতিল হয়। ৩২ মিনিটের মাথায় মার্ক কুকুরেরার পাস থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরান ইংলিশ তারকা বেলিংহ্যাম। বিরতির পর ম্যাচের ৭৫ মিনিটে গোল করেন এথেন্সে ডিফেন্ডার স্টাভ্রোস পিলিওস। কোইটার পাস থেকে দারুণ এক নিখুঁত ফিনিশিংয়ে থিবো কোর্তোয়াকে পরাস্ত করে এথেন্সকে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে নেন তিনি। তবে ৭৮ মিনিটে ডেনজেল ডামফ্রিসের বাড়ানো মাপা ক্রস থেকে  দলকে ২-২ সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। এরপরে অতিরিক্ত সময়ে বক্সের বাইরে থেকে দূরপাল্লার  শটে গোল করে ৩-২ ব্যবধান করেন ভালভার্দে। 

এই জয়ের পর ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে PSG-র সাথে যৌথভাবে লিগ পর্বের শীর্ষস্থান ধরে রাখল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ৪ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে টেবিলের বেশ নিচের দিকে চলে  গেল এথেন্স।