×

Calcutta Television Network

বিশ্বকাপ ২০২৬ এর ঢাকে কাঠি

বিশ্বকাপ ২০২৬ এর ঢাকে কাঠি

12 June 2026 , 04:26:56 pm

হুজুগে বাঙালির বারো মাসে তেরো পার্বন...মেতে থাকলেই হলো।  দুগ্গা পুজো, কালী পুজো তো প্রতি বছরই আসে। কিন্তু হেইডা যে বড়োই 'ইস্পেশাল'।  বলেন দেখি কিসের কথা বলতাসি?
আরে বাবা অতো মাথা চুলকিয়ে কি হবে, বিশ্বকাপ ফুটবল ২০২৬এর  ঢাকে কাঠি পড়ে গেছে  যে !

নাহ্ ,মোহনবাগান - ইষ্টবেঙ্গল নিয়ে চুলোচুলি এবার একটু ক্ষান্ত হোক। রাত  জেগে খেলা দেখা, আর দেদার আড্ডার উৎসব শুরু হলো, আজ থেকে। চলবে সারা মাস জুড়ে।

বনামবাদের  রসনায় মেতে থাকা বাঙালি আবারও  ভাগ হবে...প্রেমিক-প্রেমিকা থেকে পাড়া। কেউবা ব্রাজিল আবার কেউবা আর্জেন্টিনা। পাড়ার  রাস্তাগুলো সব সেজে উঠেছে  নীল-সাদা আর  হলুদ সবুজ পতাকায়। হৃদয়ের সবুজ গালিচা জুড়ে এখন শুধুই মেসি, রোনাল্ডো, হ্যালান্ড ও এমবাপ্পে।

বিশ্বকাপের ২০২৬ এর  ঢাকে কাঠি... থুড়ি kick-off যখন হয়েই গেলো, ঠিকানা লেখা  থ্রু -পাস আর স্কোয়ার পাসের গতিতে ছুটবে আমাদের কলমও, সাথে থাকুন আপনারা !

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN