তন্ত্র বলতে আপনারা কি জানেন? কি বোঝেন? তন্ত্র কি কোনো 'কালাজাদু, জাদুবিদ্যা বা কোনো ভোজবাজি? আসলে এটার কোনটাই নয়। তন্ত্র প্রকৃত অধ্যাত্ম জীবনের পথকে নির্দেশ করে। মুক্তি ও পরম শান্তির পথ বলে দেয়। তন্ত্রসাধনা মূলত অনির্বাণ আলোর মতো জীবনের শ্বাশত আনন্দ।
আপনারা কি জানেন তন্ত্রে সিদ্ধিসাধনায় কি পথ অবলম্বন করতে হয়?
সাধনাশাস্ত্র ও সিদ্ধি সাধনায় সিদ্ধিলাভের পথের প্রধান দিশারী হল তন্ত্র। তন্ত্র মানে নিয়ম, ব্যবহার, কি করবো, কি করবো না, কোনো কাজ সঠিকভাবে করার জন্য কী করা উচিত তারও নির্দেশ এই তন্ত্রের মধ্যে লুকিয়ে থাকে। তবে তন্ত্র বলতে আমরা শিবশক্তি রহস্য ও তত্ত্বসাধনাকে বুঝি। তন্ত্রসাধনা হলো সাধনসিদ্ধ গুরুর নির্দেশনা ও উপদেশ সাপেক্ষ। এছাড়াও আগম, নিগম ও যামল- এই শাস্ত্রগুলোর মাধ্যমে তন্ত্রসাধনার পথ ও মতের সন্ধান পাওয়া যায়। সেই শাস্ত্ররূপ আধারের মূলে রয়েছেন শিব ও শক্তি আর গুরু নির্দিষ্ট পথে সাধকের নিজের মনের ভাব অনুযায়ী তন্ত্র সাধনায় বিভিন্ন প্রকার আচার অনুষ্ঠান ও রীতি, শাস্ত্রে বলা আছে। তাকে অবহেলা করে মনমুখী তান্ত্রিক হলে লাভের চেয়ে ক্ষতিই হবে বেশি। আমি যদি তাও না করি, কিন্তু প্রতারণার স্বীকার হই তাহলেও প্রাপ্তির ভান্ডার হবে শুন্য। বাড়বে দুঃখের বোঝা। তাই আত্মরক্ষা ও শোধনের জন্য চাই শুদ্ধ জীবন ও সহিষ্ণু নিষ্ঠা।
তন্দ্র বিদ্যায় আবশ্যকতাটা কি?
তন্ত্রবিদ্যায় পারদর্শীতা অর্জন করতে গেলে পঞ্চমুন্ডির আসন বানানো এবং তার ওপর বসে সাধনা করা আবশ্যিক। তা না হলে তন্ত্রশাস্ত্রে পারদর্শিতা অর্জন করা যায় না। পঞ্চমুন্ডির আসন বানাতে গেলে পাঁচটা-বিভিন্ন মুন্ডের দরকার হয়- যেমন চন্ডালের মাথার খুলি, শেয়ালের মাথার খুলি, বেজীর মাথার খুলি, বিষধর সাপের মাথার খুলি, ও হনুমানের মাথার খুলি।
তন্ত্রশাস্ত্র পরিষ্কার বুঝতে সাত প্রকার ভাগে ভাগ করা হয়েছে। যেমন, বেদাচার, বৈষ্ণবাচার, বামাচার, দক্ষিনাচার, শৈবাচার, সিদ্ধান্তাচার, কৌলাচার। ইত্যাদি। সাধনাশাস্ত্র ও সিদ্ধিসাধনায় সিদ্ধিলাভের পথের দিশারীই হলো তন্ত্র।