বারংবার বিপদের মুখে বিমান! হচ্ছেটা কী? বারবার দুর্ঘটনার ঘটনা ঘটলেও কেন বিমান সংস্থাগুলি সতর্ক হচ্ছে না? টেক অফের আগে কি পুঙ্খানুপুঙ্খ ভাবে সমস্ত কিছু খতিয়ে দেখা হয়? বর্তমান সময়ে এমনই একাধিক প্রশ্ন উঠছ...
বারংবার বিপদের মুখে বিমান! হচ্ছেটা কী? বারবার দুর্ঘটনার ঘটনা ঘটলেও কেন বিমান সংস্থাগুলি সতর্ক হচ্ছে না? টেক অফের আগে কি পুঙ্খানুপুঙ্খ ভাবে সমস্ত কিছু খতিয়ে দেখা হয়? বর্তমান সময়ে এমনই একাধিক প্রশ্ন উঠছে। ফের সেই আহমেদাবাদ! সূত্রের খবর, আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমানের। তবে মঙ্গলবারে রওনার আগেই যান্ত্রিক ত্রুটি! আপাতত বিমানটি বাতিল করে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার এয়ার ইন্ডিয়ার বিমান বিপাকে পড়ার কারণে বিমান সংস্থার পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
গত বৃহস্পতিবার আহমেদাবাদে মেঘনিনগরে বি জে মেডিক্যাল কলেজের ছাদের উপরে এয়ার ইন্ডিয়ার AI171 বিমান ভেঙে পড়ে। টেক অফের সময় ভেঙে পড়েছে এই বিমানটি। আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ান নিয়ে যাচ্ছিল লন্ডনের দিকে। কিন্তু আকাশে গিয়ে তার কিছুক্ষনের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়।
সূত্রের খবর, সান ফ্রান্সিসকো থেকে একটি বিমান মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ভায়া কলকাতা হয়ে ওই উড়ানের পথ ছিল। মাঝরাতে যান্ত্রিক ত্রুটির কারণে কলকাতা বিমানবন্দরে নামানো হয় ওই এয়ার ইন্ডিয়ার বিমানটিকে। কোনওরকম সময় নষ্ট না করে অবিলম্বে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের।
জানা গিয়েছে, গত রবিবার লন্ডন থেকে চেন্নাই আসার পথে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করা যায় ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানের। মাঝ আকাশেই এই বিমানের যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করা যায়। অবিলম্বে হিথরো বিমানবন্দরে ওই বিমানটিকে অবতরণ করা হয়। তার ২৪ ঘন্টার মধ্য প্রায় একইরকম ঘটনা। বিপাকে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। সূত্রের খবর, হংকং থেকে দিল্লিগামী একটি বিমানে টেক অফের সময় যান্ত্রিক ত্রুটি দেখা যায়। তার কিছুক্ষনের মধ্যেই ওই বিমানটিকে অবতরণ করানো হয়। জোড়া বিমানে এমন দুর্ঘটনার আশঙ্কা কার্যত চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করেছে।