বিহারের মুখ্যমন্ত্রীকে প্রাণে মারার হুমকি এক যুবকের বিরুদ্ধে। রীতিমত ফোন করে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরিকে খুনের হুমকি দেওয়া বলে অভিযোগ। পরে সেই ফোন ট্র্যাক করেই অভিযুক্ত পর্যন্ত পৌঁছায় পুলিস। গুজরাত থে...
বিহারের মুখ্যমন্ত্রীকে প্রাণে মারার হুমকি এক যুবকের বিরুদ্ধে। রীতিমত ফোন করে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরিকে খুনের হুমকি দেওয়া বলে অভিযোগ। পরে সেই ফোন ট্র্যাক করেই অভিযুক্ত পর্যন্ত পৌঁছায় পুলিস। গুজরাত থেকে তাকে গ্রেফতার করা হয় বলে খবর পুলিস সূত্রে।
সূত্রের খবর, ধৃতের নাম শেখর যাদব। বিহারের বাঁকা জেলার বাসিন্দা সে। গুজরাতে গ্রেফতারির পর অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে বিহারে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর সূত্রের। যদিও এই প্রথম না। এর আগেও একাধিক বার খুনের হুমকি পেয়েছেন সম্রাট চৌধুরি। সেই সময় বিহারের উপমুখ্যমন্ত্রী ছিলেন তিনি। তবে ঠিক কী কারণে বিহারের মুখ্যমন্ত্রীকে খুনের হুঁশিয়ারি দেওয়া হল তা এখনও জানা যায়নি। পাশাপাশি ঘটনার নেপথ্যে কোনও রাজনৈতিক অভিসন্ধি রয়েছে কিনা, তাও এখনও স্পষ্ট না।
বলে রাখা ভালো, গত ১৫ এপ্রিল বিহারের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন সম্রাট। এক সময় নীতিশ কুমারের চরম বিরোধী ছিলেন। পরে আবার তাঁরই 'ডেপুটি' হয়ে আসন দখল। সম্রাটের হাত ধরেই এই প্রথম বিহারে বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলেন।