বৈশ্বিক নানা জটিলতার মধ্যেও ভারতের অর্থনীতি চাঙ্গা রয়েছে। নিন্দুকদের সমালোচনা ফুৎকারে উড়িয়ে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি ভিডিয়ো বার্তা পোস্ট করে তাঁর বার্তা 'ভারত খুব দ্রুত গতিত...
বৈশ্বিক নানা জটিলতার মধ্যেও ভারতের অর্থনীতি চাঙ্গা রয়েছে। নিন্দুকদের সমালোচনা ফুৎকারে উড়িয়ে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি ভিডিয়ো বার্তা পোস্ট করে তাঁর বার্তা 'ভারত খুব দ্রুত গতিতে উন্নতির পথে এগিয়ে চলেছে।' একইসঙ্গে নাম না করে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেও কটাক্ষ করেছেন তিনি।
এসসিও সম্মেলনে যোগ দেওয়ার জন্য বর্তমানে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রয়েছেন মোদী। মঙ্গলবার সেখান থেকেই এই ভিডিয়ো বার্তা পোস্ট করেন তিনি। বলেন, 'গোটা বিশ্ব যুদ্ধে নিমজ্জিত। নানা সঙ্কটে বিপর্যস্ত পৃথিবী। সরবরাহ শৃঙ্খল পুরোপুরি ভেঙে পড়েছে। কোভিড অতিমারির পর কোনও স্থিরতা নেই। তা সত্ত্বেও ভারত খুব দ্রুত গতিতে উন্নতির পথে এগিয়ে চলেছে।' এরপরেই বিরোধীদের একহাত নিয়ে তাঁর কটাক্ষ, 'ভারত ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। অন্য দিকে, দেশের কিছু মানুষ হতাশায় নিমজ্জিত রয়েছেন। তাঁরা মিথ্যা তথ্য ছড়়াচ্ছেন।' এরপরেই নাম না করে রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দাগেন মোদী। তাঁর, 'ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিকে কটাক্ষ করে ‘ঝুট কি গুঞ্জ’ বলেন তিনি।
ঘটনাচক্ৰে, গতকাল সোমবার দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি বৃদ্ধির হার প্রকাশ করেছে কেন্দ্র। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) ৭.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে জিডিপি। সেটা প্রত্যাশিত ৭.১ শতাংশের চেয়ে অনেকটাই বেশি। মঙ্গলবার সে কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, '৭.৮ শতাংশ বৃদ্ধির হার। এটা শক্তিশালী সংখ্যা। আত্মবিশ্বাস আরও বাড়ল।'