পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষে বর্তমানে চরম উত্তেজনা ডুরান্ড লাইনে। হামলা পাল্টা প্রত্যাঘাত চলছে লাগাতার। তবে এর মধ্যেও ভারতে অনুপ্রবেশের চেষ্টা বহাল রেখেছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। যদিও গোপন সূত্রে সেই খ...
পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষে বর্তমানে চরম উত্তেজনা ডুরান্ড লাইনে। হামলা পাল্টা প্রত্যাঘাত চলছে লাগাতার। তবে এর মধ্যেও ভারতে অনুপ্রবেশের চেষ্টা বহাল রেখেছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। যদিও গোপন সূত্রে সেই খবর পাওয়া মাত্রই তৎপর হয়েছে নিরাপত্তাবাহিনীর সেনা। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা জুড়ে চলছে চিরুনি তল্লাশি।
জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে জম্মুর এলওসি-র ভীম্বর গলি এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা। কিন্তু গোপন সূত্রে সেই খবর পাওয়া মাত্রই তা ভেস্তে দেয় ভারতীয় সেনা। জম্মুর নাগ্রোতায় মোতায়েন ১৬ নম্বর কোর ওই অভিযান চালায়। তবে অভিযানে কোন হতাহতের খবর মেলেনি।
নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, মঙ্গলবার রাতে অনুপ্রবেশের চেষ্টার খবর পেতেই নজরদারি বাড়ানো হয়েছিল সীমান্তে। ভীম্বর গলি এলাকায় আকাশ ও স্থলপথে নজরদারি শুরু করেছিল সেনা। তখনই নজরদারি ড্রোনের এলওসির কাছে জঙ্গিদের উপস্থিতি নজরে আসে বাহিনীর। সঙ্গে সঙ্গে শুরু হয় জঙ্গিদের নিশানা করে হামলা। পরে বাধার মুখে পড়তেই পাক অধিকৃত কাশ্মীরে পালিয়ে যায় অনুপ্রবেশকারীরা।