সাম্প্রতিককালে আহমেদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার দগদগে ঘা দেশবাসীর কাছে এখনও বর্তমান। ওই দিনের ভয়াবহ এই দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। তারই মাঝে বিপদ যেন পিছু ছাড়ছে না আকাশ সফরে। কখনও যান্ত্রিক ...
সাম্প্রতিককালে আহমেদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার দগদগে ঘা দেশবাসীর কাছে এখনও বর্তমান। ওই দিনের ভয়াবহ এই দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। তারই মাঝে বিপদ যেন পিছু ছাড়ছে না আকাশ সফরে। কখনও যান্ত্রিক গোলযোগ তো আবার কখনও বোমাতঙ্কের ঘটনা। একের পর এক বিমান এমন সমস্যার সম্মুখীন হচ্ছে। এই আবহে সোমবার কুন্নুর থেকে আবুধাবিগামী ইন্ডিগোর একটি বিমানকে ঘুরিয়ে তড়িঘড়ি আহমেদাবাদের বিমানবন্দরে অবতরণ করা হয়েছে বলেই জানা গিয়েছে। যাত্রীরা সবাই সুরক্ষিত ও নিরাপদেই আছেন। এমন জরুরি অবতরণের কারণ কী?
সূত্রের খবর, বিগত দশ হাজার বছর ধরে ঘুমিয়ে ছিল ইথিওপিয়ার 'হেলি গুব্বি' আগ্নেয়গিরি। এতিদন পর অর্থাৎ দশ হাজার বছর পর আচমকাই জেগে উঠেছে সেই আগ্নেয়গিরি। এমন ঐতিহাসিক ঘটনায় শুরু হয়েছে ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত। যার ফলে ওই এলাকার কয়েক শো কিলোমিটারের মধ্যে দিয়ে যাতে যান চলাচলে কোনও বিপদ না ঘটে, তা নিয়ে নজর রাখা হচ্ছে। কারণ প্রতি মুহূর্তে বিপদের আশঙ্কা বর্তমান। সেই আশঙ্কার কথা মাথায় রেখেই আবুধাবিগামী ইন্ডিগোর একটি বিমানকে জরুরি অবতরণ করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের গত ১২ জুন গুজরাতের আমদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি বিমান। আহমেদাবাদ থেকে টেক অফের পরেই বিমানটি ভেঙে পড়ে বিমানবন্দরের কাছে লোকালয়ে। চোখের নিমেষে বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বিমানে থাকা সমস্ত যাত্রীর মৃত্যু আশঙ্কা করা হয়েছিল প্রথমে। কিন্তু, সেখান থেকে অলৌকিকভাবে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিলেন একজন যাত্রী।