ইরানের বিরুদ্ধে যৌথভাবে হামলা শুরু করেছে ইজরায়েল ও আমেরিকা। এই অবস্থায় হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। অন্যদিকে ভারতের তেলভাণ্ডারে আর ৪০-৪৫ দিনের জ্বালানি মজুত রয়েছে বলে দাবি বিভিন্ন...
ইরানের বিরুদ্ধে যৌথভাবে হামলা শুরু করেছে ইজরায়েল ও আমেরিকা। এই অবস্থায় হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। অন্যদিকে ভারতের তেলভাণ্ডারে আর ৪০-৪৫ দিনের জ্বালানি মজুত রয়েছে বলে দাবি বিভিন্ন সূত্রের। এমতাবস্থায় তেলের জোগানে ভারতের পাশে থাকার আশ্বাস দিল রাশিয়া। যুদ্ধের কারণে তেল সরবরাহে যদি কোন সমস্যা তৈরি হয় তাহলে সেই চাহিদা পূরণ করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছে পুতিন সরকার।
অন্যদিকে গত শনিবার আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর পাল্টা প্রত্যাঘাত শুরু করেছে ইরানও। বিভিন্ন দেশে আমেরিকার দূতাবাস, সেনাঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে তারা। এমনকি সেই নিশানা থেকে রেহাই মিলছে না বিভিন্ন উৎপাদন কেন্দ্র বা তৈল শোধনাগারও। আর যার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাণিজ্যপথে।
উদ্ভুত এই পরিস্থিতিতে এবার ভারতের পাশে থাকার বার্তা দিল রাশিয়া। অর্থাৎ হরমুজ প্রণালী থেকে তেল কেনার পথে যদি ভবিষত্যে সমস্যা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে রাশিয়া থেকে তেল কিনে সেই ঘাটতি পূরণ করতে পারবে নয়া দিল্লি। অন্যদিকে রাশিয়া থেকে তেল কেনার জেরে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ভারত-আমেরিকা বাণিজ্য-সমঝোতায় আসলে সেই শুল্ক বাতিল ঘোষণা করেন তিনি। পাশাপাশি মার্কিন সুপ্রিম কোর্ট শুল্ক সংক্রান্ত ট্রাম্পের যাবতীয় নির্দেশ করে দেয়।