বিজেপি কর্মীকে গণপিটুনির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হন ওই বিজেপি কর্মী ঘটনাটি ঘটেছে সিঁথিতে। জানা গিয়েছে, ঘটনায় আহত বিজেপি কর্মীর নাম সন্দীপ ভৌমিক। বাড়ি সিঁথি থানার ...
বিজেপি কর্মীকে গণপিটুনির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হন ওই বিজেপি কর্মী ঘটনাটি ঘটেছে সিঁথিতে। জানা গিয়েছে, ঘটনায় আহত বিজেপি কর্মীর নাম সন্দীপ ভৌমিক। বাড়ি সিঁথি থানার অন্তর্গত এলাকায় ২ নম্বর ওয়ার্ডে। অভিযোগ, লোহার রড এবং লাঠি ব্য়াপক মারধর করা হয় তাঁকে। তৃণমূল নেতা শান্তনু সেনের অনুগামীরা বিজেপি কর্মীর উপর হামলা চালায়।
আক্রান্ত বিজেপি কর্মীর দাবি, মারধরের ঘটনায় থানায় অভিযোগ করেছিলেন তিনি। তাই রবিবার রাতে সিঁথির বিশ্বনাথ পার্ক সংলগ্ন এলাকায় তাঁকে ফের মারধর করা হয়। এমনকি শান্তনু সেনের অনুগামীরা আরজি কর হাসপাতালে চিকিৎসা পর্যন্ত হতে দেয়নি তাঁকে। প্রথম আরজিকর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর কলকাতা মেডিক্যাল কলেজে বিজেপি নেতৃত্ব দলীয় কর্মীর চিকিৎসার জন্য় নিয়ে যাওয়া হয়।
এ প্রসঙ্গে শান্তনু সেন বলেন, “কোন সন্দীপের কথা বলছেন আমি জানি না, তবে আমি একজন সন্দীপকে চিনি যার ডাক নাম পাপাই। আগে সে তৃণমূল করত, তার বাবা আজও তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। সম্প্রতি ছেলেটি একটি চুল্লুখোড়, মদখোড়, পাতাখোড় নেশাখোড় হয়েছে। সেই সন্দীপের কথা বললে সিঁথি থানায় গেলে জানা যাবে, বিভিন্ন অসামাজিক কাজের জন্য কতবার লকআপে ঢুকেছে। তাকে যদি বিজেপি নিজেদের কর্মী বলে দাবি করে তাহলে বিজেপির রাজনৈতিক দৈন্যদশা কোন পর্যায়ে পৌঁছেছে বোঝা যাচ্ছে।”