টলিউড অভিনেত্রী শ্রাবন্তী মুখোপাধ্যায়ের নাম বর্তমানে আলোচনা কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। জানা যাচ্ছে, অভিনেত্রী নাকি কলকাতা পুলিসের দ্বারস্থ হয়েছেন। কিন্তু, কেন? কী হয়েছে অভিনেত্রীর? খোঁজ নিয়ে জানা গেল,...
টলিউড অভিনেত্রী শ্রাবন্তী মুখোপাধ্যায়ের নাম বর্তমানে আলোচনা কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। জানা যাচ্ছে, অভিনেত্রী নাকি কলকাতা পুলিসের দ্বারস্থ হয়েছেন। কিন্তু, কেন? কী হয়েছে অভিনেত্রীর? খোঁজ নিয়ে জানা গেল, সমাজমাধ্যমে নাকি একাধিক নেটিজেনরা তাঁর দেহ নিয়ে নানা ধরণের কুমন্তব্য কিংবা খারাপ মন্তব্য করেছেন। এই জন্যই শুক্রবার পুলিসের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানান নায়িকা।
এই বিষয়ে অভিনেত্রী শহরের এক সংবাদ মাধ্যমকে জানান, আর, নিজের ধৈর্য ধরে রাখতে পারলেন না তিনি। শিল্পীরা এমনিতেই সকলের কাছে ‘সফ্ট টার্গেট’ হয়। তিনি কজন সাধারণ মানুষ হিসাবে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে এমন দিনের পর দিন কুরুচিকর মন্তব্য করে যাওয়াটা খুবই কুরুচিকর ব্যাপার। তাঁর সঙ্গে নেতিবাচক কথা বলা হচ্ছে, একটু ভেবে দেখা উচিত, কেন তাঁর চেহারায় এমন পরিবর্তন এসেছে?
প্রসঙ্গত, সবে মাত্র কয়েকদিন হল ‘ঠাকুমার ঝুলি’ নামের ওয়েব সিরিজের শুটিং শেষ হয়েছে। সেই কাহিনীতে ঠাকুমার চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। নায়িকা জানান, এই চরিত্রের জন্য তিনি প্রায় ১০কেজি ওজন বাড়িয়েছেন। ঠাকুমার চরিত্রের জন্য তাঁকে তেমনভাবেই প্রস্তুতি নিয়ে হয়েছে। কথায় কথায় তিনি বলেন, ঠাকুরমার চেহারা তো আর ছিপছিপে রোগা নায়িকাদের মতন হতে পারে না। মানুষ কিছু না জেনেই এমন মন্তব্য করতে ভালোবাসেন। আর, এই মন্তব্য করার মধ্যে শুধুমাত্র পুরুষেরা আছে তাই নয়, মহিলারাও রয়েছে। সিরিজের শুটিং শেষ হওয়াতে শরীরচর্চায় আবার মন দিয়েছেন নায়িকা।