সৌজন্য থাকলে রাজনীতির রং ফিকে। এই কথা দীপক অধিকারী ওরফে দেব বারবার প্রমাণ করেছেন। বিরোধী শিবিরের নেতা-মন্ত্রীদের সঙ্গে ঘাটালের সুপারস্টার সাংসদের বরাবরই সুসম্পর্ক। এবার দেবের আমন্ত্রণে তাঁর বাড়িতে গেল...
সৌজন্য থাকলে রাজনীতির রং ফিকে। এই কথা দীপক অধিকারী ওরফে দেব বারবার প্রমাণ করেছেন। বিরোধী শিবিরের নেতা-মন্ত্রীদের সঙ্গে ঘাটালের সুপারস্টার সাংসদের বরাবরই সুসম্পর্ক। এবার দেবের আমন্ত্রণে তাঁর বাড়িতে গেলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। তবে এর মধ্যে কোনও রাজনীতির সম্পর্ক নেই বলেও আগাম জানিয়েছেন মন্ত্রী। সুকান্তের কথায়, ' দেবের সঙ্গে আমার সম্পর্ক বহু পুরনো।'
অন্যদিকে ঘাটালের এনসিপিআই সাংসদের বাড়িতে বিজেপি নেতার আগমণ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অনেকেই মনে করছেন গেরুয়ার সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা করছেন দেব। যদিও এই আলোচনাকে গুরুত্ব দিতে নারাজ দুই শিবিরের দুই নেতা। এই বিষয়ে সাংবাদিকদের সামনে সুকান্ত মজুমদার অকপটে জানিয়েছেন, 'এর মধ্যে কেউ কোনও রাজনৈতিক অভিসন্ধি খোঁজার চেষ্টা করবেন না। তার কারণ দেবের সঙ্গে আমার সম্পর্ক বহু পুরনো। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে, ২০২৪ সালে ও যখন তৃণমূলের স্টার প্রচারক হিসেবে আমার লোকসভায় গিয়েছিল প্রচার করতে, তখনও মঞ্চ থেকে দেব স্বীকার করে নিয়েছিল যে, আমার সঙ্গে ওঁর ভালো সম্পর্ক রয়েছে। '
বলে রাখা ভালো, বাছর কয়েক ধরেই বাড়িতে ধুমধাম করে গণেশ চতুর্থী পালন করেন দেব। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সোমবারই রীতি মেনে বাড়িতে বাপ্পাকে এনেছেন তিনি। এই অবস্থায় গণেশ আরাধনার দ্বিতীয় দিন তাঁর বাড়িতে হাজির হলেন সুকান্ত। নিষ্ঠাভরে গজাননের আরাধনার পর দেবের বাবা গুরুপদ অধিকারীর সঙ্গেও কথা বলেন তিনি। পাশাপাশি চলে খাওয়া-দাওয়া ও চলচিত্র জগতের গল্প।