আফগানিস্তানের উপর নৃশংস হামলা পাকিস্তানের। রবিবার, মধ্যরাতে আফগান বর্ডারের কাছে এয়ার স্ট্রাইক করল পাক বায়ুসেনা। এখনও পর্যন্ত কমপক্ষে ১৯ জনের নিরীহ আফগানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই হামলার জেরে দুই ...
আফগানিস্তানের উপর নৃশংস হামলা পাকিস্তানের। রবিবার, মধ্যরাতে আফগান বর্ডারের কাছে এয়ার স্ট্রাইক করল পাক বায়ুসেনা। এখনও পর্যন্ত কমপক্ষে ১৯ জনের নিরীহ আফগানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই হামলার জেরে দুই দেশের মধ্যে সংঘাত আরও বাড়তে পারে বলে মনে করছেন কূটনীতিকরা।
আফগান সরকারেব মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তান তাদের সীমা লঙ্ঘন করে হামলা চালিয়েছে সাধারণ মানুষদের উপর। এই বিমান হামলায় নারী ও শিশু সহ বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। তাঁর কথায়, 'নিজেদের গোয়েন্দা ব্যর্থতা লুকাতে বারবার আফগান ভূখণ্ডে এই ধরণের অপরাধ করা হচ্ছে।' যদিও আফগানিস্তানও এই হামলার প্রতিশোধ নেওয়ার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে।
অন্যদিকে পাকিস্তান সেনা সূত্রের দাবি, এই অভিযান মূলত জঙ্গি ঘাঁটিগুলিকে লক্ষ্য করেই চালানো হয়েছে। আর সেটাই করা হয়েছে। পাকিস্তানের বায়ুসেনা আকাশ থেকে বোমাবর্ষণ করে জঙ্গিঘাঁটিগুলি লক্ষ্য করে। সামরিক বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট অভিযান চালিয়ে সাতটি ক্যাম্প ও আস্তানা ধ্বংস করেছে। এগুলো পাকিস্তান তালেবান, অর্থাৎ তেহরিক-ই-তালেবান (টিটিপি) ও তাদের সহযোগী গোষ্ঠীর বলে বিবৃতি দিয়ে দাবি করেছে পাকিস্তান।