ভারত-আমেরিকার বাণিজ্যচুক্তি আদৌ কতটা ভালোভাবে সম্পন্ন হবে! তা নিয়ে এখনও ধোঁয়াশার মধ্যেই রয়েছে কূটনৈতিক মহল। এরই মধ্যে বিশ্বের একাধিক দেশে শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন মর্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট...
ভারত-আমেরিকার বাণিজ্যচুক্তি আদৌ কতটা ভালোভাবে সম্পন্ন হবে! তা নিয়ে এখনও ধোঁয়াশার মধ্যেই রয়েছে কূটনৈতিক মহল। এরই মধ্যে বিশ্বের একাধিক দেশে শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন মর্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই তালিকায় ইরাক, আলজিরিয়া, লিবিয়া ও কানাডা যেমন রয়েছে। ঠিক তার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোতেও ট্রাম্পের শুল্ক কোপ পড়তে চলেছে। এই আবহে ভারত-চিনের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর সিদ্ধান্ত মার্কিন সাংসদদের। নেপথ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ! ইতিমধ্যেই এমন ঘটনা রীতিমত শোরগোল ফেলে দিয়েছে আন্তর্জাতিক মহলে।
দীর্ঘ তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি কবে ঘটবে? তার উত্তর এখনও অবধি স্পষ্ট নয়। বারবার আমেরিকা সংঘৰ্ষবিরতির দাবি জানালে আদতে লাভের লাভ কিছুই হচ্ছে না। আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 'আগামী ৫০ দিনের মধ্যে যদি পুতিন তথা রাশিয়া যদি ইউক্রেনের সঙ্গে সংঘর্ষবিরতিতে রাজি না হয় সেক্ষেত্রে রাশিয়ার উপর চড়া হারে অতিরিক্ত শুল্ক চাপানো হবে।' সম্প্রতি এমনই জানিয়েছেন ট্রাম্প।
সূত্রের খবর, এই আবহে মার্কিন সাংসদদের সিংহভাগদের মতে, 'রাশিয়ার যুদ্ধের মেশিনে রীতিমত তেল জোগান দিচ্ছে ভারত, চিন ও ব্রাজিলের মতন দেশগুলি। যা কার্যত রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের একপ্রকার শক্তি হিসাবে কাজ করছে। তাই ওই সমস্ত দেশগুলির বিরুদ্ধে আগে পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রায় ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হোক ভারত, চিন ও ব্রাজিলের মত দেশগুলির উপর। খুব শীঘ্র্রই এই সংকান্ত একটি বিল আনা হবে। যা খুবই তাড়াতাড়ি কার্যকর হবে বলেই আশা রাখা হচ্ছে।'
উলেখ্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে রীতিমত তোপ দেগে ট্রাম্প হুমকির সুরে বলেন, 'ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে বহুবার সতর্ক করা হয়েছে। বারবার যুদ্ধ থামাতে বললেও কোন কিছুই লাভ হয়নি। এবার আর নয়। একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতেই হবে। আগামী ৫০ দিনের মধ্যে যদি যদি পুতিন তথা রাশিয়া যুদ্ধ না থামায়, যদি ইউক্রেনের সঙ্গে সংঘর্ষবিরতিতে রাজি না হয় সেক্ষেত্রে রাশিয়ার উপর চড়া হারে অতিরিক্ত শুল্ক চাপানো হবে।'
পাশাপাশি ট্রাম্প আগেই দাবি করেছেন, 'পুতিন যা শুরু করেছেন তা আদতে ঠিক নয়। দিনের বেলায় যতই ভালো ভালো কথা বলুক, উনি রাত্রে ভয়ঙ্কর মূর্তি ধারণ করেন রুশ প্রেসিডেন্ট। যত পারে ক্ষেপণাস্ত্র ছোড়েন। ইউক্রেনের অবশ্য খুবই বিপদে। আমরা জেলেনস্কির দেশে সামরিক অস্ত্র দেব। সবচেয়ে উন্নত ও অত্যাধুনিক 'প্যাট্রিয়ট মিসাইল' আমরা ইউক্রেনে পাঠাব।' একদিকে পুতিনকে শুল্ক নিয়ে হুমকি অন্যদিকে ইউক্রেনকে সামরিক সাহায্যের আশ্বাস আমেরিকার। সব মিলয়ে বিশ্ব রাজনীতিতে এক নতুন সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে বলে মত কূটনৈতিক মহলের।