শুল্কনীতি-অভিবাসন নীতি নিয়ে বরাবরই কড়াকড়ি সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার কারণে বহু দেশকে বিপদে পড়তে হয়েছে বলেই অভিযোগ। বর্তমানে ইরানের বিক্ষোভের ঘটনায় আমেরিকার হস্তক্ষেপের ...
শুল্কনীতি-অভিবাসন নীতি নিয়ে বরাবরই কড়াকড়ি সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার কারণে বহু দেশকে বিপদে পড়তে হয়েছে বলেই অভিযোগ। বর্তমানে ইরানের বিক্ষোভের ঘটনায় আমেরিকার হস্তক্ষেপের সম্ভাবনার কথাও সামনে এসেছে। সূত্রের খবর, এই আবহে, বিশ্বের প্রায় ৭৫ টি দেশের জন্য ভিসা বন্ধ করে দিতে চলেছে ট্রাম্প প্রশাসন তথা আমেরিকা। চলতি মাসের ২১ তারিখ থেকে সেই সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে আমেরিকা। কবে ফের চালু করা হবে, তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। সেই ৭৫ টি দেশের মধ্যে একেবারে প্রথমে ইরান ও রাশিয়ার নাম। এমনকি পাকিস্তান ও বাংলাদেশের নামও রয়েছে বলেই জানা গিয়েছে।
জানা গিয়েছে, ভারতীয়দের H1B ভিসার সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট আগেই বাতিল হয়ে গিয়েছে। যার ফলে আমেরিকায় একপ্রকার ভারতীদের কাজ করার ক্ষেত্রে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। যে সাক্ষাৎকার ডিসেম্বরে হওয়ার কথা ছিল, আচমকাই তা বাতিল করে দেওয়া হয়েছে। অভিযোগ, ১৫ ডিসেম্বরের পর H1B ভিসার সাক্ষৎকারের অ্যাপয়েন্টমেন্ট-এর দিন ঠিক ছিল। তবে আচমকাই সেগুলি বাতিল করে দেওয়ার ফলেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে ৭৫ টি দেশে মার্কিন ভিসা একেবারে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল আমেরিকা।
প্রসঙ্গত, সরকার বিরোধী আন্দোলন। বিগত কিছ সপ্তাহ ধরেই মধ্যপ্রাচ্যের দেশ ইরানে রণক্ষেত্রের পরিস্থিতি। বারংবার মার্কিন হামলার সম্ভাবনার কথা শোনা গিয়েছে ইরানে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা, 'বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে খামেনেই সরকার। তবে এই বিষয়ে এখনও অবধি ইরানের পক্ষ থেকে স্পষ্ট কিছু জানান হয়নি। তাই গোটা খবরটিই বর্তমানে ধোঁয়াশার মধ্যে।