আয়াতোল্লা খামেনেইয়ের উত্তরসূরি ঘোষণা করল ইরান। যুদ্ধ আবহে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসাবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেইকে বেছে নিল সে দেশের তিন সদস্যের অন্তর্বর্তী কাউন্সি...
আয়াতোল্লা খামেনেইয়ের উত্তরসূরি ঘোষণা করল ইরান। যুদ্ধ আবহে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসাবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেইকে বেছে নিল সে দেশের তিন সদস্যের অন্তর্বর্তী কাউন্সিল। ইরানের সংবাদমাধ্যম সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে। তবে তেহরানের তরফে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
মোজতবা খামেনেই হলেন নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের দ্বিতীয় পুত্র৷ ওই হামলায় মারা যান তাঁর স্ত্রী, কন্যা, জামাই, নাতি-নাতনির মৃত্যু হয়। তারপর থেকেই ইরানের সুপ্রিম লিডার কে হবেন, সেই নিয়ে জল্পনা চলছিল। ৫৬ বছর বয়সী মোজতবা খামেনেই দীর্ঘদিন ধরেই সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় ছিলেন। শেষপর্যন্ত তাঁকেই ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানে হামলা করে ইজরায়েল। লাগাতার মিসাইল ছোড়া হয় তেহরানের একাধিক জায়গায়। আমেরিকা যে এই হামলায় মদত দিয়েছে, তাও স্পষ্ট। তাতে প্রাণ হারান ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেই। ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা শহিদ হয়েছেন। শনিবার তিনি তাঁর দপ্তরে কাজ করছিলেন। সেই সময়েই আমেরিকা-ইজরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হানায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতার।