হামলায় ইতি টানা দূর, ফের হরমুজে থাকা দুটি পণ্যবাহী জাহাজে হামলা চালাল ইরান। মঙ্গলবার মধ্যরাতে যুদ্ধবিরতির সময়সীমা আরও বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তা সত্ত্বেও দমতে নারাজ ...
হামলায় ইতি টানা দূর, ফের হরমুজে থাকা দুটি পণ্যবাহী জাহাজে হামলা চালাল ইরান। মঙ্গলবার মধ্যরাতে যুদ্ধবিরতির সময়সীমা আরও বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তা সত্ত্বেও দমতে নারাজ তেহরান। এমতাবস্থায় ব্রিটেনের অভিযোগ, ওমান উপকূলবর্তী অঞ্চলে ইরানের ইসলামিক রিপাবলিকান গার্ড বাহিনী দুটি জাহাজে পর পর হামলা চালিয়েছে।
ব্রিটেনের আরও অভিযোগ, কোনও আগাম সতর্কবার্তা ছাড়াই এই হামলা চালিয়েছে আইআরজিসি। যার জেরে জাহাজটির নিয়ন্ত্রণকক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। অন্যদিকে ইরানের এক সংবাদ মাধ্যমের দাবি, আইআরজিসি'র তরফে একাধিকবার সতর্ক করা হলেও তা কানে নেয়নি জাহাজটির সদস্যরা। তারপরেই ওই জাহাজের বিরুদ্ধে হামলা চালান হয়েছে বলে অভিযোগ।
এদিকে ওই ঘটনার কিছুক্ষনের মধ্যেই অপর একটি পণ্যবাহী জাহাজে হামলা হয় বলে খবর। যদিও এই বিষয়ে ইরানের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি। ট্রাম্প মঙ্গলবার যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করার সময় হরমুজ প্রণালীতে নৌ-অবরোধ জারি রাখার কথা ঘোষণা করেছিলেন। লিখেছিলেন, 'আমি সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে রেখেছি, নৌ-অবরোধ যেমন ছিল তেমনই থাকবে, এবং যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে, যত দিন পর্যন্ত শান্তি আলোচনা সম্পূর্ণ না হচ্ছে।' এরপরেই রাষ্ট্রপুঞ্জে ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি জানান, আমেরিকা অবরোধ না তুললেও তেহরানও হামলা জারি রাখবে। আলোচনার পথে এগোনো সম্ভব হবে না।