সম্প্রতি ভারত মহাসাগরে হামলা চালিয়ে ইরানের একটি রণতরী গুড়িয়ে দিয়েছে আমেরিকা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ইরানের দ্বিতীয় রণতরী এসে ভিড়ল ওই এলাকায়। সূত্রের খবর, বৃহস্পতিবার ভারত মহাসাগরে উত্তেজনা ...
সম্প্রতি ভারত মহাসাগরে হামলা চালিয়ে ইরানের একটি রণতরী গুড়িয়ে দিয়েছে আমেরিকা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ইরানের দ্বিতীয় রণতরী এসে ভিড়ল ওই এলাকায়। সূত্রের খবর, বৃহস্পতিবার ভারত মহাসাগরে উত্তেজনা চলাকালীন শ্রীলঙ্কার একটি বন্দরে নোঙর করে ইরানীয় আইআরআইএনএস বুশেহর। এমতাবস্থায় যুদ্ধ আবহে ফের কী উদ্দেশ্যে ভারত মহাসাগরে ঘোরাফেরা করছে ইরানের যুদ্ধজাহাজ, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
অন্যদিকে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা দিশানায়েকে জানিয়েছেন, আইআরআইএনএস বুশেহরের ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। তাই মানবিক কারণেই সেই যুদ্ধবিমানটিকে বৃহস্পতিবার শ্রীলঙ্কায় নোঙর করার অনুমতি দিয়েছেন তাঁরা। জানা যাচ্ছে, ওই জাহাজে ২০৮ জন রয়েছেন। কলম্বো থেকে ওই জাহাজ ত্রিঙ্কোমালি বন্দরে পাঠানো হবে। জাহাজ কর্মীরা সকলেই নিরাপদ আছেন বলেও জানান হয়েছে শ্রীলঙ্কা প্রশাসন সূত্রে।
উল্লেখ্য, শ্রীলঙ্কা থেকে রপ্তানি হওয়া চায়ের সবচেয়ে বড় ক্রেতা ইরান। বৃহস্পতিবার থেকেই আইআরআইএস ডেনার উপর মার্কিন হামলায় মৃতদের দেহ হস্তান্তর করছে কলম্বো। সেদিনই ইরানের জাহাজকে সাহায্যও করছে তারা। উদ্ভুত এই পরিস্থিতিতে এই জাহাজের উপরেও হামলা হতে পারে বলে মনে করছেন অনেকে। সেক্ষেত্রে ভারত মহাসাগরীয় এলাকায় যুদ্ধে পরিস্থিতি তৈরি হবে কিনা, তা নিয়ে বাড়ছে উদ্বেগ।