আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরেই সংঘর্ষবিরতি শুরু হয়েছে ইজরায়েল ও লেবাননের মধ্যে। আগামী ১০ দিনের জন্য এই সংঘর্ষ বিরতি চলবে বলে বৃহস্পতিবার রাতেই জানিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি অনুযায়...
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরেই সংঘর্ষবিরতি শুরু হয়েছে ইজরায়েল ও লেবাননের মধ্যে। আগামী ১০ দিনের জন্য এই সংঘর্ষ বিরতি চলবে বলে বৃহস্পতিবার রাতেই জানিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি অনুযায়ী, এই নিয়ে দশম সংঘর্ষবিরতি কার্যকর করলেন তিনি। যদিও সংঘর্ষবিরতি শুরু হওয়ার ঠিক আগেই একবার লেবাননে বোমাবর্ষণ করেছে ইজরায়েল। এমতাবস্থায় ঘর ছাড়া নাগরিকদের এখনই বাড়ি ফিরতে নিষেধ করেছে ইরান সমর্থিত হিজবুল্লা গোষ্ঠী। পাশাপাশি ইজরায়েলকে তারা বিশ্বাস করে না বলেও জানিয়েছেন।
ইরানে স্থায়ী শান্তি ফেরাতে হলে লেবাননে যুদ্ধ বন্ধ করা জরুরি। তেহরানের তরফেও বারবার দাবি করা হয়েছে, সমঝোতা তখনই হবে যখন লেবাননের উপর ইজরায়েলের আগ্রাসন বন্ধ হবে। এই পরিস্থিতিতে মার্কিন প্রধানের ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পাশাপাশি ইরানের সঙ্গেও শীঘ্রই দ্বিতীয় দফার আলোচনা এবং চুক্তির ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
অন্যদিকে অভিযোগ, বৃহস্পতিবার রাতে সংঘর্ষবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে ইজরায়েল সেনা। ওই অঞ্চল মূলত ইজবুল্লাদের শক্ত ঘাঁটি। তাই বারবার ওই অঞ্চলকেই টার্গেট করে আক্রমণ করেছে নেয়ানিয়াহুর সেনা। গতকালের হামলায় কোনও হতাহতের খবর রয়েছে কিনা, তা এখনও নিশ্চিত না। অন্যদিকে ওই এলাকায় এখনই সাধারণ মানুষদের ফিরতে নিষেধ করে দিয়েছে হিজবুল্লারা। তাদের দাবি, ইজরায়েলকে কোনও বিশ্বাস নেই।
ইতিমধ্যেই ইজরায়েল-লেবাননের সংঘর্ষবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান। সে দেশের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে জানান হয়েছেআঞ্চলিক সংঘাতে বৃহত্তর বিরতির অংশ এই সংঘর্ষবিরতি।