ইজরায়েলের মারণ হামলায় এবার তছনছ হল ইরানের বুশেহর বিমানবন্দর। আচমকা ক্ষেপণাস্ত্র হামলায় গোটা বিমানবন্দরের পাশাপাশি যাত্রীবাহী বিমানও ধ্বংস হয়েছে বলে সূত্রের। গোটা ঘটনায় কত জনের মৃত্যু হয়েছে তা এখনও নিশ...
ইজরায়েলের মারণ হামলায় এবার তছনছ হল ইরানের বুশেহর বিমানবন্দর। আচমকা ক্ষেপণাস্ত্র হামলায় গোটা বিমানবন্দরের পাশাপাশি যাত্রীবাহী বিমানও ধ্বংস হয়েছে বলে সূত্রের। গোটা ঘটনায় কত জনের মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
দক্ষিণ ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ হল এই বুশেহর বিমানবন্দর। যেখান থেকে রোজ প্রায় কয়েক হাজার দেশ-বিদেশের লোক যাতায়াত করেন। ইরানের এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার (স্থানীয় সময়) ওই বিমানবন্দরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েল। জানা যাচ্ছে, ভয়ানক সেই হামলায় বিমানবন্দরের পাশাপাশি যাত্রীবাহী একটি বিমানও ধ্বংস হয়েছে। তবে এই গোটা ঘটনায় মৃতের সংখ্যা কত হয়েছে তা এখনও জানা যায়নি। তবে শুধু বুশেহর নয়, আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার শিকার হয়েছে ইরানের মেহরাবাদ বিমানবন্দরও। ইতিমধ্যেই সেই সময়ের কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে কালো ধোঁয়ায় চারিপাশ ঢেকে থাকতে দেখা গিয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার ইরান ও আমেরিকার যৌথ হামলায় মৃত্যু হয়েছে দেশটির সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেইয়ের। এরপরেই বিভিন্ন দেশের মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে প্রত্যাঘাত শুরু করেছে তেহরান। কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরশাহীর উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে তারা। এই অবস্থায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসাবে খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেইকে মনোনীত করা হলে তাঁকেও 'খতম' করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে খামেনেই প্রশাসন।