আমেরিকা-ইজরায়েলের সঙ্গে যুদ্ধের চতুর্থ দিনে হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান। ইরানি সেনার পক্ষ স্পষ্ট জানানো হয়েছে, হরমুজ় প্রণালী দিয়ে কোনও জাহাজ গেলেই আগুন ধরিয়ে দেওয়া হবে। সবচেয়ে উল্লেখযোগ্য এই প্রণ...
আমেরিকা-ইজরায়েলের সঙ্গে যুদ্ধের চতুর্থ দিনে হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান। ইরানি সেনার পক্ষ স্পষ্ট জানানো হয়েছে, হরমুজ় প্রণালী দিয়ে কোনও জাহাজ গেলেই আগুন ধরিয়ে দেওয়া হবে। সবচেয়ে উল্লেখযোগ্য এই প্রণালী দিয়ে ৫০ শতাংশ জ্বালানি আমদানি করে ভারত।
কেন গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী?
হরমুজ প্রণালী হল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলির মধ্যে একটি। এটি ওমান এবং ইরানের মধ্যবর্তী একটি সংকীর্ণ জলপথ, যা পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে যুক্ত করে। পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় ২০ শতাংশ থেকে ৩০ শতাংশ এই পথ দিয়েই চলাচল করে। সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহি এবং কুয়েতের মতো বড় তেল উৎপাদনকারী দেশগুলি নিজেদের পণ্য রফতানির জন্য এই পথের উপর সম্পূর্ণ নির্ভরশীল।
ভারতের উপরে হরমুজ প্রণালী বন্ধের বিরূপ প্রভাবঃ
ভারত অপরিশোধিত তেলের প্রায় ৫০ শতাংশেরও বেশি আমদানি করে। এর একটি বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে, যা হরমুজ প্রণালী হয়ে ভারতের বন্দরে পৌঁছয়। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় ভারতের উপরে কী কী প্রভাব পড়তে পারে, তা দেখে নিন -
১) তেলের দাম বৃদ্ধি: হরমজ প্রণালী বন্ধ হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আকাশচুম্বী হতে পারে। এর সরাসরি প্রভাব পড়তে পারে ভারতের পেট্রোল এবং ডিজেলের দামে।
২) মুদ্রাস্ফীতি: পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে, যা সাধারণ মানুষের পকেটে টান ফেলবে।
৩) বাণিজ্যিক ক্ষতি: ভারতের অনেক রফতানি পণ্যও এই পথ দিয়ে যায়। তার ফলে ভারতীয় বাণিজ্য ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে।
পশ্চিম এশিয়ার সংঘাতের গুরুত্বপূর্ণ তথ্যঃ
১) হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান।
২) আমেরিকানদের অবিলম্বে মধ্যপ্রাচ্যের ১৫টি দেশ ছাড়ার নির্দেশ দিল মার্কিন প্রশাসন। যে তালিকায় আছে বাহারিন, ইজিপ্ট. ইরান, ইরাক, জর্ডন, কয়েত, কাতার, সৌদি আরবের মতো দেশ।
৩) দুবাই থেকে আংশিকভাবে শুরু হয়েছে বিমান পরিষেবা। একাধিক রিপোর্ট অনুযায়ী, সোমবার রাতের দিকে আবুধাবি থেকে বিমান অবতরণ করেছে নয়াদিল্লিতে।
৪) শেয়ার বাজারের ধস: অনিশ্চয়তার কারণে ভারতীয় স্টক মার্কেটে বড়সড় ধস নামার সম্ভাবনা তৈরি হবে।