বুধবার ভোরে ভারত মহাসাগরে ভয়াবহ হামলা চালিয়ে ইরানের একটি রণতরী ধ্বংস করেছে আমেরিকা। তেহরানের ওই যুদ্ধজাহাজে মোট ১৮০ জন সেনা ছিলেন বলে দাবি একাধিক সংবাদমাধ্যমের। তার মধ্যে ৮৭ জন সেনার দেহ উদ্ধার হয়েছে।...
বুধবার ভোরে ভারত মহাসাগরে ভয়াবহ হামলা চালিয়ে ইরানের একটি রণতরী ধ্বংস করেছে আমেরিকা। তেহরানের ওই যুদ্ধজাহাজে মোট ১৮০ জন সেনা ছিলেন বলে দাবি একাধিক সংবাদমাধ্যমের। তার মধ্যে ৮৭ জন সেনার দেহ উদ্ধার হয়েছে। আরও ৩২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌসেনা। তবে এখনও বাকি ৬০ জন নিখোঁজ রয়েছেন বলে খবর। এই পরিস্থিতিতে আমেরিকাকে নিশানা করে পাল্টা হুঙ্কার দিল ইরান। জানিয়ে দিল, এর জন্য পস্তাতে হবে তাদের।
বৃহস্পতিবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করে লেখেন, 'ইরান উপকূল থেকে ২ হাজার মাইল দূরে সমুদ্রে বর্বরোচিত হামলা চালিয়েছে আমেরিকা। ভারতীয় নৌসেনার অতিথি 'আইআরআইএনএস' ডেনা ধ্বংস করে দিয়েছে তারা। রণতরীটিতে প্রায় ১৩০ জন ছিলেন।' তাঁর আরও সংযোজন, 'আন্তর্জাতিক জলসীমায় আগাম কোনও সতর্কতা ছাড়াই এই হামলা চালিয়েছে ওয়াশিংটন।' তবে আরাগচির পোস্টের বিষয়েও ভারত সরকারের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি এখনও। যদিও সরকারি সূত্রকে উদ্ধৃত করে একাংশের দাবি, ভারতের জলসীমা ছেড়ে বেরিয়ে যাওয়ার পরে সেটিকে আর ভারতের 'অতিথি' বলে ধরা হয়না।
জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে বঙ্গোপসাগরে এসেছিল ওই ইরানি যুদ্ধজাহাজটি। এরপর ভারতের নৌসেনার সঙ্গে যৌথ মহড়ায় অংশও নেয় সেটি। এরপর সেখান থেকে বিশাখাপত্তনমে যায় ইরানের রণতরীটি। এরপর দেশে ফেরার পথেই জাহাজটিতে হামলা চালায় আমেরিকা।