এবার আমেরিকাকে জব্দ করতে নতুন ফন্দি আটছে ইরান। নতুন করে বহু তরুণকে সেনাবাহিনীতে নিয়োগ করা হচ্ছে। সূত্রের খবর, অন্তত ১০ লক্ষ সেনার ফৌজ তৈরি করছে ইরান। যদি আমেরিকা ইরানের বুকে সেনা পাঠায়, তাহলে তাদের না...
এবার আমেরিকাকে জব্দ করতে নতুন ফন্দি আটছে ইরান। নতুন করে বহু তরুণকে সেনাবাহিনীতে নিয়োগ করা হচ্ছে। সূত্রের খবর, অন্তত ১০ লক্ষ সেনার ফৌজ তৈরি করছে ইরান। যদি আমেরিকা ইরানের বুকে সেনা পাঠায়, তাহলে তাদের নারকীয় অভিজ্ঞতা ‘উপহার’ দিতে চলেছে এই বাহিনী।
ইরানের সংবাসংস্থা সূত্রে খবর, ইরান রেভোলিউশনারি গার্ড কর্পস, বাসিজ বাহিনী এবং ইরান সেনার নানা কেন্দ্রে ভিড় জমাচ্ছেন ইরানের আমজনতা। হাজার হাজার মানুষের ভিড় আছড়ে পড়ছে সেনার কেন্দ্রগুলিতে। তাদের প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য তৈরি করে ফেলা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, অন্তত ১০ লক্ষ সেনার বাহিনী তৈরি আছে ইরানের হাতে। যদি মার্কিন সেনা ইরানে ঢোকে, তাহলে এই তাদের জন্য ‘নরক’ তৈরি করবে এই ১০ লক্ষ সেনা, এমনটাই সূত্রের খবর।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, সামরিকভাবে ‘সম্পূর্ণ ধ্বংস’ হওয়ার পর ইরানের আলোচকেরা চুক্তির জন্য ‘মরিয়া’ হয়ে উঠেছে। ট্রুথ সোশ্যালে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব তারা শুধু পর্যালোচনা করছে—তেহরানের এই দাবি ‘ভুল’। একই সঙ্গে তিনি ইরানকে দ্রুত চুক্তি গ্রহণের আহ্বান জানান।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের রাজধানী তেহরানে হামলা করে আমেরিকা-ইজরায়েল। লাগাতার মিসাইল ছোড়া হয় তেহরানের একাধিক জায়গায়। তাতে প্রাণ হারান ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেই। ইরানের পাল্টা হামলায় যুদ্ধ এখন গোটা পারস্য উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে। যুদ্ধে ইতিমধ্যে একের পর এক মৃত্যুর খবর ছড়িয়েছে।