এবার ইরানের রণতরী হামলার ঘটনায় আমেরিকার বিরুদ্ধে নিন্দা করল তেহরান। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই হামলা করা হয়েছে বলে দাবি করেছে তারা। পাশাপাশি হামলার 'বদলা' নিতে শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়াই জারি থাকব...
এবার ইরানের রণতরী হামলার ঘটনায় আমেরিকার বিরুদ্ধে নিন্দা করল তেহরান। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই হামলা করা হয়েছে বলে দাবি করেছে তারা। পাশাপাশি হামলার 'বদলা' নিতে শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়াই জারি থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপ-বিদেশমন্ত্রী সঈদ খাতিবজাদেহ।
গত বুধবার ভারতের 'অতিথি' যুদ্ধজাহাজে মারণ হামলা চালায় আমেরিকা। টর্পেডো ছুড়ে ধ্বংস করে দেওয়া হয় ইরানের সেই রণতরী। এই বিষয়ে খাতিবজাদেহ বলেন, 'ভারতের আমন্ত্রণে বহুপাক্ষিক নৌ-মহড়ায় অংশ নিয়েছিল ইরানের রণতরী ডেনা। সেই মহড়া সেরে দেশে ফিরে আসার পথেই ভারত মহাসাগরে শ্রীলঙ্কা উপকূলে হামলা চালান হয়।' সেই মুহূর্তে ক্ষতিগ্রস্থ জাহাজ থেকে ৩২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে শ্রীলঙ্কার নৌসেনা। অতর্কিত হামলায় প্রচুর নাবিকের মৃত্যু হয়েছে বলেও দাবি করেছে তেহরান।
এমতাবস্থায় মার্কিন শক্তির কাছে যে ইরান কিছুতেই মাথানত করবে না তা ফের একবার বুজিয়ে দিলেন খাতিবজাদেহ। তাঁর কথায়, 'আমাদের কাছে থাকা শেষ বুলেট দিয়ে প্রতিরোধ করব। এ ছাড়া, আমাদের কোনও বিকল্প নেই। আক্রমণকারীদের থামাতেই হবে।' অন্যদিকে খাতিবজাদেহ বর্তমানে নয়াদিল্লিতে রয়েছেন। আর ভারতের মাটিতে দাঁড়িয়ে আমেরিকা-ইজরায়েল স্বকৃত বিরুদ্ধে ইরানের হুঙ্কার যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে পারে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।