ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমা হামলার হুমকি। বিস্ফোরণের হুমকি দিয়ে সেখানকার কর্তৃপক্ষের কাছে ইমেল পাঠানো হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। খবর ঘটনাস্থলে এসে পৌঁছয় বম্ব স্কোয়াড। ...
ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমা হামলার হুমকি। বিস্ফোরণের হুমকি দিয়ে সেখানকার কর্তৃপক্ষের কাছে ইমেল পাঠানো হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। খবর ঘটনাস্থলে এসে পৌঁছয় বম্ব স্কোয়াড। শুরু হয়েছে তল্লাশি অভিযান।
ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রাপ্ত একটি হুমকি সংক্রান্ত বার্তার ভিত্তিতে তৎপর কলকাতা পুলিস। বিষয়টি নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের তরফে হেস্টিংস থানায় একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠি পাওয়ার পরই বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে হেস্টিংস থানার পুলিস।
পুলিস সূত্রে খবর, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। কয়েকদিন আগেই গোটা রাজ্যে একাধিক আদালতে বোমাতঙ্কের মেল আসে। শুধু আদালতই নয়, একাধিক পোস্ট অফিসেও পরপর হুমকি-চিঠি পাঠিয়ে বোমাতঙ্ক ছড়ানো হয়। যদিও তা পরে ভুয়ো বলে প্রমাণিত হয়েছিল।