সামনে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে এসআইআরের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা। আর কয়েকদিনের মধ্যেই বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। তার আগে দফায় দফায় প্রশাসনিক কর্মক...
সামনে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে এসআইআরের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা। আর কয়েকদিনের মধ্যেই বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। তার আগে দফায় দফায় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কমিশন।
আজ, বৃহস্পতিবার নোডাল অফিসারদের সঙ্গে বৈঠকের পর বেলা রাজ্য পুলিস ও কেন্দ্রীয় বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক। পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক। আগামী রবিবার বঙ্গে আসছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধির ফুল বেঞ্চ। তার আগেই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
পশ্চিমবঙ্গে ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। ইতিমধ্যেই তুঙ্গে নির্বাচনের প্রস্তুতি। চলতি সপ্তাহে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আগামী ৮ মার্চ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের রাজ্যে আসার কথা রয়েছে। মূলত ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার-সহ কমিশনের সংশ্লিষ্ট আধিকারিকরা।
অন্যদিকে, রাতভর সিইও দফতরের সামনে ধরনায় বাম-নেতাকর্মীরা। সিইও দেখা না করা পর্যন্ত চলবে তাদের এই ধরনা কর্মসূচি চলবে বলে খবর। তাঁদের দাবি, এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করে সকল বৈধ্য ভোটারের নাম তালিকায় না ওঠা অবধি নির্বাচন ঘোষণা করা যাবে না। সেই দাবিতেই সিইও সঙ্গে দেখা করতে চান তারা। বাম নেতৃত্বের অভিযোগ, সিইও তাঁদের সঙ্গে দেখা করেননি। এইভাবে কত দিন পালিয়ে বেড়াবেন। যার কারণেই সিইও দফতরের সামনে ধরনায় বাম নেতা কর্মীরা।