ছাত্র মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার বাঁশদ্রোণীতে। পাটুলি থানার ওসিকে ঘিরে বিক্ষোভ। ওসিকে লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাটকেল। অসুস্থ হয়ে পড়েন ওসি। ১১৩ নং ওয়ার্ডে রাস্তার কাজ চলাকালীন ঘটে দুর্ঘটনাটি।দুর্ঘটনার পর কে...
ছাত্র মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার বাঁশদ্রোণীতে। পাটুলি থানার ওসিকে ঘিরে বিক্ষোভ। ওসিকে লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাটকেল। অসুস্থ হয়ে পড়েন ওসি। ১১৩ নং ওয়ার্ডে রাস্তার কাজ চলাকালীন ঘটে দুর্ঘটনাটি।
দুর্ঘটনার পর কেটে গিয়েছে ছয় ঘণ্টা। বিক্ষোভের আঁচ উত্তরোত্তর বাড়ছে বাঁশদ্রোণীতে। স্থানীয় মানুষজন ঘেরাও করে রেখেছেন পাটুলি ও বাঁশদ্রোণী থানার ওসিকে। কাউন্সিলর ঘটনাস্থলে না এলে পুলিসকে ছাড়া হবে না বলে জানিয়ে দিয়েছেন এলাকার মানুষ।