আজ রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল। শহর কলকাতার সেরার সেরা পুজোগুলি এই কার্নিভালে অংশ নেবে। রবিবার, বিকেল ৪ টে থেকে শুরু হবে পুজো কার্নিভাল। গোটা রেড রোডে মোট ৯ টি জোনে ভাগ করে নিরাপত্তা ঢেলে সাজানো হচ...
আজ রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল। শহর কলকাতার সেরার সেরা পুজোগুলি এই কার্নিভালে অংশ নেবে। রবিবার, বিকেল ৪ টে থেকে শুরু হবে পুজো কার্নিভাল। গোটা রেড রোডে মোট ৯ টি জোনে ভাগ করে নিরাপত্তা ঢেলে সাজানো হচ্ছে। প্রতিটি জোনের দায়িত্বে একজন করে এসিপি পদমর্যাদার অফিসার থাকবেন। মুখ্যমন্ত্রী এবং বিদেশি অতিথিদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৩ জন ডেপুটি কমিশনার। থাকবে ড্রোন নজরদারি এবং কুইক রেসপন্স টিম।
জানা গিয়েছে, মোট সব মিলিয়ে ৪ হাজার ফোর্স থাকবে। সিসিটিভি তে নজরদারী রাখা হচ্ছে। থাকছে হেড কোয়ার্টার এর নজরদারী। থাকবে ১০ টি ওয়াচ টাওয়ার। থাকছে ড্রোন। এসিপি পদ মর্যাদার আধিকারিক থাকবেন দায়িত্বে। এবার শতাধিক পুজো কমিটি যোগ দেবে কার্নিভালে। কী কী বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিস?
সূত্রের খবর, রবিবার, দুপুর ১২টা থেকে ৪টে পর্যন্ত এজেসি বোস রোড, নিউ রোড, লাভার্স লেন দিয়ে কোনো পণ্যবাহী গাড়ি যেতে দেওয়া হবে না। এজেসি বোস রোড ধরে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোড পর্যন্ত সকল ধরনের পণ্যবাহী গাড়ি প্রতিমা নিরঞ্জনের যানবাহন ব্যতীত চলাচল দুপুর ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বন্ধ থাকবে।
এছাড়াও যানজট ঠেকাতে রবিবার দুপুরের পর এজেসি বোস রোডের ক্রসিং থেকে উত্তর দিকে হসপিটাল রোড ধরে কোনও যানবাহন চলাচল করতে পারবে না। জওহরলাল নেহরু রোড ক্রসিং থেকে পশ্চিম দিকে মেয়ো রোড ধরে কেবল দুর্গা কার্নিভালের স্টিকারযুক্ত যানবাহন চলাচল করতে দেওয়া হবে।