ইন্দ্রনীল সেনের পত্নীর পর এবার কন্য়! এবার লালবাজারে তলব করল ইন্দ্রনীল সেনের মেয়েকে। প্রশ্ন উঠছে কী জন্য় তলব করা হল? তাহলে তদন্তভার অন্যদিকে মোর নেবে? নজর সেইদিকেও।ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্...
ইন্দ্রনীল সেনের পত্নীর পর এবার কন্য়! এবার লালবাজারে তলব করল ইন্দ্রনীল সেনের মেয়েকে। প্রশ্ন উঠছে কী জন্য় তলব করা হল? তাহলে তদন্তভার অন্যদিকে মোর নেবে? নজর সেইদিকেও।
ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোর পাস বিক্রির অভিযোগে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের স্ত্রী। এবার লালবাজার পুলিস তলব করল ইন্দ্রনীল সেনের মেয়েকে। পুলিস সূত্রে, 'আই এসকেপ' ও 'মায়রা' নামে এই দুই সংস্থার মালিকানা রয়েছে ইন্দ্রনীল সেনের মেয়ের নামে,এই দুই সংস্থাই নিয়ন্ত্রণ করত তাঁর মেয়ে, আর সেই সংক্রান্ত বিষয় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়।
পুলিসের অভিযোগ পুরো পরিবারই এই দুর্নীতির সঙ্গে জড়িত। দুর্গাপুজোর পাস বিক্রির দুর্নীতিতে প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারের তিনদিনের মধ্যেই গ্রেফতার হয় তাঁর স্ত্রী। সূত্র মারফত,ইউনেস্কোর নাম ভাঙিয়ে পুজোর পাস বিক্রির অনুমতি থেকে শুরু করে সই দুটোতেই নাম ছিল প্রাক্তন মন্ত্রী ও তাঁ স্ত্রীর, এমনকী যে সংস্থার পাস বিক্রি করা হত সেই সংস্থারই প্রেসিডেন্টও ছিলেন তাঁর স্ত্রী। তবে শীঘ্রই প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠদের একের পর তলব করা হবে দাবি গোয়েন্দাদের।