এবার কলকাতা পুরসভার স্ক্যানারে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি। অভিযোগ, তাঁর বাড়ির ছাদের একটি অংশ অনুমোদিত নয়। সেই কারণে ওই অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। জানা যাচ...
এবার কলকাতা পুরসভার স্ক্যানারে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি। অভিযোগ, তাঁর বাড়ির ছাদের একটি অংশ অনুমোদিত নয়। সেই কারণে ওই অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। জানা যাচ্ছে, বছর দুই আগে সন্দীপের বাড়িতে গিয়ে নির্মাণ যাচাই একটি নোটিশ দিয়েছিল পুরসভা। এবার সেই নোটিশ মোতাবেক বাড়ির একটা অংশ ভেঙে ফেলতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে জেলবন্দি সন্দীপ। কলকাতা পুরসভার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেলেঘাটার বদন রায় লেনে সন্দীপদের বাড়ির তিনটি অংশ অননুমোদিত। তার মধ্যে একটি ভেঙে ফেলতে হবে। সন্দীপ এবং সঙ্গীতা ঘোষের বিরুদ্ধে ৮৩, বদন রায় লেনে ২০০৯ সালের বিল্ডিং রুলের ১৩৩ এবং ১৩৪ নম্বর ধারা লঙ্ঘন করার অভিযোগ উঠেছে।
এছাড়াও অভিযোগ, ছাদে নির্দিষ্ট একটি যন্ত্রের ঘরে যাওয়ার জন্য লোহার সিঁড়ি বসানো হয়েছে। সেটিও পুরসভার নজরে অননুমোদিত। মূল নকশায় ওই বাড়তি অংশের কথা ছিল না। এমতাবস্থায় আগামী ৪৫ দিনের মধ্যে আলোচিত অংশ সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে পুরসভার সংশ্লিষ্ট দফতর।