নৌকা করে গঙ্গায় ঘুরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাতে ক্যামেরা নিয়ে তুললেন ছবিও। পরে সেই ছবি পোস্ট গুলো পোস্ট করে সমাজমাধ্যমে লিখলেন, 'প্রত্যেক বাঙালির কাছে গঙ্গা একটি বিশেষ স্থান অধিকার করে ...
নৌকা করে গঙ্গায় ঘুরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাতে ক্যামেরা নিয়ে তুললেন ছবিও। পরে সেই ছবি পোস্ট গুলো পোস্ট করে সমাজমাধ্যমে লিখলেন, 'প্রত্যেক বাঙালির কাছে গঙ্গা একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে। এটা বলাই যায় যে, গঙ্গা বাংলার আত্মা দিয়ে প্রবাহিত হচ্ছে।'
শুক্রবার সকালে সমাজমাধ্যমে প্রকাশিত ছবি গুলোয় দেখা যাচ্ছে, চোখে রোদ চশমা পড়ে নৌকোয় বসে রয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর হাতে একটি ক্যামেরা। মাঝ গঙ্গায় নৌকাবিহারের সময় চারদিক তাকিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলেন তিনি। সমাজমাধ্যমের নিজের ও গঙ্গার ছবি পোস্ট করে তিনি আরও লিখলেন, 'আজ সকালে আমি কলকাতায় হুগলি নদীর বুকে কিছু ক্ষণ সময় কাটালাম। মা গঙ্গাকে কৃতজ্ঞতা জানানোর একটা সুযোগও পেলাম।' তাঁর আরও সংযোজন, 'আমরা উন্নত পশ্চিমবঙ্গ এবং বাঙালির উন্নতির যে প্রতিজ্ঞাবদ্ধ, সে কথা হুগলির উপর আরও এক বার উল্লেখ করছি।'
রাজ্যে প্রথম দফার ভোটের দিন মথুরাপুর এবং কৃষ্ণনগরে জনসভা করেন প্রধানমন্ত্রী। একটি রোড-শো করেন হাওড়ায়। মাঝে একবার বেলুড় মঠ থেকেও ঘুরে এসেছিলেন তিনি। এরপর রাত্রিবাস করেন লোকভবনে। শুক্রবার সেখান থেকেই সোজা গঙ্গা সফরে বেরিয়ে যান তিনি। আজ উত্তর ২৪ পরগনার পানিহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে সভা করার কথা প্রধানমন্ত্রীর।