সকাল থেকেই মেঘলা আকাশ। সঙ্গে গুমট গরম। দফায় দফায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ো হাওয়া বইতে পারে ৪০ থ...
সকাল থেকেই মেঘলা আকাশ। সঙ্গে গুমট গরম। দফায় দফায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ো হাওয়া বইতে পারে ৪০ থেকে ৫০ কিমি বেগে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ অর্থাৎ বৃহস্পতিবার হালকা বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে সপ্তাহের শেষ দিনে আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ। কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও খুব বেশি পরিবর্তন হবে না তাপমাত্রার।
দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ এবং দুই দিনাজপুর। একই সঙ্গে সিকিমের পাহাড়ি এলাকায় হালকা তুষারপাত ও বৃষ্টি হতে পারে।