ভোট আবহের জের। রাস্তা থেকে যেকোন সময় পুলকার তুলে নিচ্ছে পুলিস। যার জেরে টান পড়ছে যাত্রী পরিষেবায়। এই পরিস্থিতিতে শুক্রবার শহর জুড়ে পুলকার সার্ভিস বন্ধ রাখল পুলকার ওনার্স অ্যাসোসিয়েশন। কর্তৃপক্ষের অভি...
ভোট আবহের জের। রাস্তা থেকে যেকোন সময় পুলকার তুলে নিচ্ছে পুলিস। যার জেরে টান পড়ছে যাত্রী পরিষেবায়। এই পরিস্থিতিতে শুক্রবার শহর জুড়ে পুলকার সার্ভিস বন্ধ রাখল পুলকার ওনার্স অ্যাসোসিয়েশন। কর্তৃপক্ষের অভিযোগ, এই বিষয়ে লালবাজের একাধিকবার অভিযোগ জানালেও কোনও সুরাহা হয়নি। যখন তখন রাস্তা থেকে গাড়ি তুলে নেওয়ায় সমস্যার মুখে পড়তে হয়েছে নিত্য-যাত্রীদের। তাই প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর সূত্রের।
রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা হওয়ার পর থেকেই রাস্তা থেকে গাড়ি তুলতে শুরু করেছে পুলিস। বাস, অ্যাপক্যাব, পুলকার-সহ বিভিন্ন বাণিজ্যিক পরিবহণ সংগঠনের গাড়ি তুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমন কি বাদ পড়েনি স্কুল বাস। এমতাবস্থায় নির্বাচনের প্রয়োজনে গাড়ি তুলে নেওয়ার ফলে অনেক স্কুল পড়ুয়া ঠিক মত পরিষেবা পাচ্ছে না। যার ফলে অভিভাবক এবং সংগঠনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে ভোটমুখী বঙ্গে ট্রাফিক পুলিসের এহেন 'জোরজুলুমে'র প্রতিবাদে সরব হয়েছেন অনেকেই। যদিও তাতে বিশেষ গুরুত্ব দিতে কলকাতা পুলিসের ট্রাফিক বিভাগ।এই অবস্থায় প্রতিবাদ জোরালো করতে শুক্রবার গোটা দিন শহর জুড়ে সমস্ত পুলকার পরিষেবায় রাশ টানল সংঘটন কর্তৃপক্ষ।