১৯৫৭ সালে প্রতিষ্ঠিত রাসবিহারী বিধানসভা কেন্দ্র কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ আসন। অতীতে এই কেন্দ্র কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি হলেও এখন এই কেন্দ্রে ঘাসফুলি হাওয়া। পশ্চিমবঙ্গের প্রাক্...
১৯৫৭ সালে প্রতিষ্ঠিত রাসবিহারী বিধানসভা কেন্দ্র কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ আসন। অতীতে এই কেন্দ্র কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি হলেও এখন এই কেন্দ্রে ঘাসফুলি হাওয়া। পশ্চিমবঙ্গের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় এবং সিদ্ধার্থশঙ্কর রায় এই কেন্দ্র থেকেই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।
কেন্দ্রের উত্তরে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র, দক্ষিণে রাসবিহারী বিধানসভা কেন্দ্র, পূর্বে এন্টালি বিধানসভা কেন্দর এবং পশ্চিমে কলকাতা বন্দর এবং হুগলি নদী। ২০০৯ সালে সীমানা পুনর্নির্ধারণের আগে এটি কলকাতা দক্ষিণ লোকসভার অন্তর্ভুক্ত ছিল, বর্তমানে এটি কলকাতা উত্তর লোকসভা আসনের অংশ।
এই অঞ্চলের কাল্পনিক এক হোটেল শাহজানের কর্মচারীদের জীবনযাত্রা নিয়ে শঙ্করের বিখ্যাত উপন্যাস চৌরঙ্গী অবলম্বনে তৈরি হয়েছিল কালজয়ী সিনেমা চৌরঙ্গী। এখন প্রশ্ন হল এই বিধানসভার এমন নাম এলো কোথা থেকে? একটি মত মনে করেন নাথ সম্প্রদায়ের একজন যোগী চৌরঙ্গীনাথ এই অঞ্চলে থাকতেন।
কিংবদন্তী অনুসারে তিনিই প্রথম আদি কালী মূর্তির মুখ আবিস্কার করেন। তাঁর নাম অনুসারে এলাকার নাম হয় চৌরঙ্গী। আর একটি মত রয়েছে। একসময় এই এলাকায় দেবী কালী বা চামুণ্ডার একটি প্রাচীন মূর্তি ছিল, যাঁর চার হাত বা অঙ্গ ছিল। এই চার অঙ্গ বা চতুরঙ্গ থেকেই খুবসম্ভবত লোকমুখে চৌরঙ্গী নামটি এসেছে।