বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিকিৎসক পড়ুয়ার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরির অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছেন ওই তরুণী। অভিযোগের তীর বাংলার তরুণ ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে। অভিযোগ, তাঁর...
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিকিৎসক পড়ুয়ার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরির অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছেন ওই তরুণী। অভিযোগের তীর বাংলার তরুণ ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে। অভিযোগ, তাঁর কাছে তরুণীর কিছু আপত্তিকর ছবি রয়েছে। যা প্রকাশ হলে চরম সম্মানহানি হতে পারে তরুণীর। এই অবস্থায় সেই সমস্ত ছবি ও ডিভাইস বাজেয়াপ্ত করা হোক বলে আদালতের কাছে আবেদন জানিয়েছেন তরুণীর আইনজীবীরা।
জানা যাচ্ছে, কিছুদিন আগে অভিষেকের বিরুদ্ধে মগরা থানায় অভিযোগ দায়ের করেছিলেন তরুণী চিকিৎসক ছাত্রী। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছিলেন ওই যুবক। ছিল কিছু আপত্তিকর ছবি ও ভিডিয়ো। যা নিয়ে পরে ব্ল্যাকমেইল করতে শুরু করে অভিষেক। রীতিমত আপত্তিকর ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে যৌন হেনস্থা, বলপূর্বক শারীরিক সম্পর্ক তৈরি করা হয় বলে অভিযোগ।
এমতাবস্থায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মোট ১৯টি ধারায় মামলা রুজু হয়েছে। ধারাগুলি হল -৬৪ (১), ৬৬, ৬৯, ৭৪, ৭৫ (২), ৭৯, ১১৫ (২), ১১৭ (২), ১২৪, ১২৭ (২), ১০৯ (১), ৩০৮ (২), ৩৫১ (২), ৩৫১ (৩), ৩১৬ (২), ৩১৮ (৩), ৬১ (২), ৩ (৫) এবং আইটি অ্যাক্টের ৬৬ ই/৭২। এর মধ্যে বেশ কয়েকটি আবার জামিন অযোগ্য। পাশাপাশি অভিযুক্ত ক্রিকেটারের কাছে থাকা ইলেকট্রনিক ডিভাইসে তরুণীর বেশ কিছু এমন ছবি রয়েছে, যা প্রকাশ পেলে সম্মানহানি হতে পারে বলে মনে করছেন তরুণীর আইনজীবীরা। তাই অবিলম্বে সেগুলি বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছেন তাঁরা।