CAA-তে আবেদন করে নাগরিকত্ব পেলেন কালনার যুবক। পূর্বস্থলীতেও দুই পরিবারের ৫ জনের হাতে এলো শংসাপত্র। পূর্ব বর্ধমান জেলার কালনা থানা এলাকার এক যুবক CAA-তে আবেদন করে ভারতের নাগরিকত্ব পেয়েছেন। তুষার হালদা...
CAA-তে আবেদন করে নাগরিকত্ব পেলেন কালনার যুবক। পূর্বস্থলীতেও দুই পরিবারের ৫ জনের হাতে এলো শংসাপত্র। পূর্ব বর্ধমান জেলার কালনা থানা এলাকার এক যুবক CAA-তে আবেদন করে ভারতের নাগরিকত্ব পেয়েছেন। তুষার হালদার নামে এই যুবক গত বছর CAA-র জন্য আবেদন করেছিলেন। মার্চ মাসের প্রথম সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর থেকে তার বাড়িতে মেল মারফত নাগরিকত্ব পাওয়ার বিষয়ের একটি চিঠি আসে।
অন্যদিকে, পূর্বস্থলী থানার ফলেয়া দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা বৃদ্ধা সরস্বতী মল্লিক ও তাঁর দুই ছেলে দুলাল মল্লিক এবং অরবিন্দ মল্লিক CAA-র মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। গত ৮ মার্চ গৃহ মন্ত্রকের পক্ষ থেকে ই-মেলের মাধ্যমে জানানো হয়, তাদের নাগরিকত্বের শংসাপত্র প্রস্তুত হয়েছে।
একই পাড়ার আরও একটি পরিবারও নাগরিকত্বের শংসাপত্র পেয়েছে। কৃষ্ণকান্ত হালদার ও তার ছেলে কৃত্তিবাস হালদার গত বছরের সেপ্টেম্বর মাসে অনলাইনে আবেদন করেছিলেন। কয়েকদিন আগে গৃহ মন্ত্রকের পক্ষ থেকে ই-মেলের মাধ্যমে তাদের নাগরিকত্বের শংসাপত্র পাঠানো হয়।