বাংলায় বিধানসভা ভোটের মুখে লক্ষ্মীর ভান্ডারে ভাতা বেড়েছে ৫০০ টাকা। এমতাবস্থায়, নির্বাচন কমিশন রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করার পর রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের মুখে শোনা গেল 'অন...
বাংলায় বিধানসভা ভোটের মুখে লক্ষ্মীর ভান্ডারে ভাতা বেড়েছে ৫০০ টাকা। এমতাবস্থায়, নির্বাচন কমিশন রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করার পর রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের মুখে শোনা গেল 'অন্নপূর্ণা লক্ষ্মীর ভান্ডারে'র কথা।
সংবাদমাধ্যমের সামনে শমীক দাবি করলেন, "এবার 'প্রকৃত পরিবর্তন' হবে। ফল ঘোষণার ৪২ দিন পর থেকেই বিজেপি তার ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে। মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট যে তহবিল রয়েছে, তা বণ্টন করা শুরু হবে। অন্নপূর্ণা লক্ষ্মীর ভান্ডারের মধ্যে দিয়ে প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে মহিলাদের"।
পর্যবেক্ষক মহল মনে করিয়ে দিচ্ছে, একুশের বিধানসভার আগে যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্ষমতায় আসার পর চালু করেই এই ভাতা, তখন কিন্তু বিজেপি বিরোধিতা করেছিল। পরে যখন দেখা যায়, চাইলে মহিলা ভোটব্যাঙ্ক কীভাবে খেলা ঘুরিয়ে দিতে পারে, তখন বঙ্গবিজেপির মুখে শোনা যায়, ক্ষমতায় এলে ওই লক্ষ্মীর ভাতা বাড়বে।
বিজেপির 'সঙ্কল্প', শমীকের দাবি
১. সপ্তম বেতন কমিশন
২. পরিযায়ীদের জন্য কর্মসংস্থান
৩. ভারী শিল্প
৪. বঞ্চিত প্রার্থীদের বয়সে ৫ বছর ছাড়
৫. অন্নপূর্ণা লক্ষ্মীর ভান্ডার
৬. জল-জমি-জমি বাঁচানো
৭. ধর্মীয় উস্কানিতে অবিলম্বে গ্রেফতার
৮. রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা