এসআইআর আতঙ্কে মৃত্যু! এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে সরকারি চাকরি পাচ্ছেন মৃতের পরিবার। তবে এখনোও পর্যন্ত এসআইআর আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিধানসভার দেওয়ানতেকিয়া গ্রামের বাসি...
এসআইআর আতঙ্কে মৃত্যু! এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে সরকারি চাকরি পাচ্ছেন মৃতের পরিবার। তবে এখনোও পর্যন্ত এসআইআর আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিধানসভার দেওয়ানতেকিয়া গ্রামের বাসিন্দা বছর ৫০ এর খালেদা বিবির পরিবারের পাঁচ সদস্যের নামে এসআইআর-এর হিয়ারিং নোটিস আসে। আর সেই চিন্তাতেই বিষ খেয়ে আত্মঘাতী হন তিনি।
এর পরেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁর প্রতিনিধি দল মৃত খালেদা বিবির বাড়িতে যায়। পাশে থাকার বার্তা দিয়েছিলেন। আর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবারের এক সদস্যকে সরকারি হোম গার্ডের চাকরি প্রদান করলেন। ওই পরিবারেরই বড় ছেলে খালেক পুরকাইদের হাতে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জয়েনিং লেটার তুলে দেন। মৃত্যু শোকের মাঝেও কিছুটা স্বস্তি পেয়েছে পুরো পরিবার।
অন্যদিকে ইতিমধ্যেই গত ২৮ ফেব্রুয়ারি যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সেখানে নতুন করে বিচারাধীন তালিকায় রয়েছে বড় ভাই ও আরেক ভাইয়ের নাম। যা নিয়ে নতুন করে আবারও দুশ্চিন্তায় পড়েছে ওই পরিবার। তবে এই চাকরি পাওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।