মদ্যপানের প্রতিবাদের জের! ঘটনায় আক্রান্ত কলকাতা পুলিসকর্মী ও তাঁর পরিবার। অভিযোগ, আবাসনে ঢুকে রীতিমত তাণ্ডব চালায় মদ্যপ দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে কামারহাটি পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে। ইতিমধ্যে, বেলঘড়িয...
মদ্যপানের প্রতিবাদের জের! ঘটনায় আক্রান্ত কলকাতা পুলিসকর্মী ও তাঁর পরিবার। অভিযোগ, আবাসনে ঢুকে রীতিমত তাণ্ডব চালায় মদ্যপ দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে কামারহাটি পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে। ইতিমধ্যে, বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ, কলকাতা পুলিসের পুলিস কর্মী পার্থ দে, দোল উৎসবের সময়তাঁর নিজের আবাসনের সামনই ছিলেন। সেই সময় অপর ফ্লাটে বসে থাকা মদ্যপ যুবকরা তাঁকে শাসায়। শুধু তাই নয়, মদ্যপ অবস্থায় পুলিস কর্মীর আবাসনের ভিতর ঢুকে কার্যত তাণ্ডবলীলা চালানো হয় বলে অভিযোগ।
অকথ্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে মারধর করা হয় পুলিস কর্মী ও তাঁর পরিবারকে। যার ফলে আক্রান্ত হয় কলকাতা পুলিসের পুলিস কর্মী পার্থ দে। এমনকি, মহিলাদেরও শ্লীলতাহানীর ও হুমকি দেওয়া হয়। সম্রাট এবং তাঁর দলবলের বিরুদ্ধে অভিযোগ পুলিসকর্মীর। চার পাঁচ জন নিয়ে সেই হামলা চালানো হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই গোটা ঘটনার বিষয় বেলঘড়িয়া থানায় লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিস।