পরকীয়া সম্পর্কের জের! পানিহাটিতে ভিন রাজ্যের যুবককে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ মারা হয় অভিযোগ। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। হাসপাতালে ভর্তি করা হয় আক্রান্ত যুবককে। জানা গিয়েছে, পান...
পরকীয়া সম্পর্কের জের! পানিহাটিতে ভিন রাজ্যের যুবককে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ মারা হয় অভিযোগ। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। হাসপাতালে ভর্তি করা হয় আক্রান্ত যুবককে।
জানা গিয়েছে, পানিহাটি পশ্চিমপল্লী এলাকায় মেঘনাথ শীল নামে এক ব্যক্তির স্ত্রীর সাথে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বিহারের বাসিন্দা মুকেশ সাউয়ের। গত বুধবার রাতে মদ্যপ অবস্থায় মেঘনাথ শীলের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মুকেশ। সেই সময় মেঘনাথ শীল ধারালো অস্ত্র দিয়ে মুকেশকে এলোপাথাড়ি কোপায় বলে অভিযোগ।
বিহারের বাসিন্দা মুকেশকে আশঙ্কাজনক অবস্থায় পুলিস উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে খড়দহ থানার পুলিস গিয়ে অভিযুক্ত মেঘনাথ শীলকে গ্রেফতার করে। পাশাপাশি খড়দহ থানায় আত্মসমর্পণ করে স্ত্রী। বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বিহারের বাসিন্দা মুকেশ সাউ।