ঈদের সকালে মর্মান্তিক দুর্ঘটনা। মালদহে মার্কেটের ছাদ ধসে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় গুরুতর জখম আরও এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় নেতাজি কমার্শিয়াল মার্কেটে। জানা গিয়েছে মৃতের ...
ঈদের সকালে মর্মান্তিক দুর্ঘটনা। মালদহে মার্কেটের ছাদ ধসে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় গুরুতর জখম আরও এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় নেতাজি কমার্শিয়াল মার্কেটে। জানা গিয়েছে মৃতের নাম মিন্টু সরকার। ইতিমধ্যে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শুক্রবার রাতে লাগাতার বৃষ্টিতে বহু পুরনো বিল্ডিংয়ের একাংশ ভেঙে পড়ে। আর তাতেই ঘটে বিপত্তি। রথবাড়ি এলাকার নেতাজি কমার্শিয়াল মার্কেটে বহু ছোটবড় দোকান আছে। অভিযোগ, ওই মার্কেটটি বহু বছরের পুরনো হওয়ায় ছাদ জরাজীর্ণ হয়ে পড়েছিল। আজ, শনিবার সকালে ওই ছাদের একাংশ ভেঙে পড়তেই চাপা পড়ে দুজন।
তড়িঘড়ি আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছাদের একাংশ ভেঙে পড়ে মন্টু সরকারের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ইংলিশ বাজার পুরসভার দিকে অভিযোগের আঙ্গুল ব্যবসায়ী সমিতির।