বঙ্গে ভোটের উত্তাপ। এই আবহে দেগঙ্গায় উদ্ধার ২টি তাজা বোমা। অভিযোগ, আইএসএফ নেতার বাড়ির সামনে কেউ বা কারা ওই বোমা ফেলে যান। হাড়োয়ার দেগঙ্গা থানার অন্তর্গত গোবর্ধনপুর এলাকার ঘটনা। আইএসএফ- এর দে...
বঙ্গে ভোটের উত্তাপ। এই আবহে দেগঙ্গায় উদ্ধার ২টি তাজা বোমা। অভিযোগ, আইএসএফ নেতার বাড়ির সামনে কেউ বা কারা ওই বোমা ফেলে যান। হাড়োয়ার দেগঙ্গা থানার অন্তর্গত গোবর্ধনপুর এলাকার ঘটনা। আইএসএফ- এর দেগঙ্গা অঞ্চলের সম্পাদক হাবিবুর রহমানের বাড়ির সদর দরজার মুখে দুটি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। আইএসএফ নেতার অভিযোগ, এক মাস আগেও তার বাড়ির দরজার সামনে থেকে একটি তাজা বোমা উদ্ধার হয়, এদিন আবার দুটি। বিরোধীদের ভয় দেখানোর জন্য তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা বোমা দিয়ে ভয় দেখাচ্ছে।
অভিযোগ, আইএসএফ নেতা কর্মীদের বাড়ির সামনে প্রায়ই বোমা ফেলা হচ্ছে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ। এলাকায় আটোসাটো নিরাপত্তা। দেগঙ্গার এসডিপিও এবং দেগঙ্গা থানার আই সি'র নেতৃত্ব কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে এলাকায়। পাশাপাশি সাধারণ মানুষকে ভয় মুক্ত করতে চলছে মাইকিং প্রচার। ২৯ এপ্রিল হাড়োয়াতে ভোট। তার আগে এই ঘটনা রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে এলাকায়।