ভোর থেকেই লাগাতার হাতির তাণ্ডব! তছনছ করা হয় বাড়ি-ঘর। আহত হয়েছেন বেশ কয়েকজন। ইতিমধ্যে, বাঁকুড়ার জয়পুরে হাতির তাণ্ডবে মৃত্যু হয়েছে একজনের। জানা গিয়েছে, মৃতের নাম বিজয় কোলে (৫৫)। ঘটনাকে ঘিরে এলাকায় উত...
ভোর থেকেই লাগাতার হাতির তাণ্ডব! তছনছ করা হয় বাড়ি-ঘর। আহত হয়েছেন বেশ কয়েকজন। ইতিমধ্যে, বাঁকুড়ার জয়পুরে হাতির তাণ্ডবে মৃত্যু হয়েছে একজনের। জানা গিয়েছে, মৃতের নাম বিজয় কোলে (৫৫)। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরী হয়েছে।
জানা গিয়েছে, একটি দলছুট দাঁতাল হাতি বুধবার ভোর থেকে গ্রামে প্রবেশ করে। আর তাতেই হুড়োহুড়ি শুরু হয় গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনদপ্তর ও জয়পুর থানার পুলিস। ভোর থেকে হাতি টিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় বনদপ্তর। প্রচুর মানুষের জমায়েতে হাতির গতিপথে বাধা সৃষ্টি হয়। আর যার জেরে ক্ষিপ্ত হয়ে যায় হাতি। একের পর এক ব্যক্তিকে শুরে পেঁচিয়ে আছাড় মারার মত ঘটনা ঘটেছে রাউত খণ্ডে।
এক বাড়িতেই বসেছিলেন বাবা ও মেয়ে। সেই সময় আচমকা বাড়িতে প্রবেশ করে না পেয়ে দুজনকেই আঘাত করে ওই দাঁতাল হাতিটি। তারপর আবার মাঠেতে এক ব্যক্তিকে ছুড়ে পেঁচিয়ে আছাড় মারে তারপর আবারো আরেকজনকে আহত করে। আহতদের মধ্যে মৃত্যু হয় একজনের। যা নিয়ে রীতিমত আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
অন্যদিকে, পরপর তিনটে ঘুম পারানি গুলি করে দলছুট হাতিটিকে আয়ত্তে আনার চেষ্টা চলছে। প্রথমগুলি মিস হওয়ার পর দ্বিতীয় গুলি ৫ এমএল ওষুধ দিয়ে ফায়ার করা হয়েছে। তৃতীয়গুলি ৮ এমএল ওষুধ দিয়ে ফায়ার করা হয়েছে।