এসআইআর-এর প্রথম দফায প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। অভিযোগ, ৩৯৬ জন মতুয়া সহ দলপতি গোঁসাইদের নাম ডিলিট হয়েছে তালিকায়। বিচারাধীন রয়েছে ১৬৬ জনের নাম৷ যা নিয়ে রীতিমত ক্ষোভে ফুঁসছে মতুয়ারা। ...
এসআইআর-এর প্রথম দফায প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। অভিযোগ, ৩৯৬ জন মতুয়া সহ দলপতি গোঁসাইদের নাম ডিলিট হয়েছে তালিকায়। বিচারাধীন রয়েছে ১৬৬ জনের নাম৷ যা নিয়ে রীতিমত ক্ষোভে ফুঁসছে মতুয়ারা।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে ৮০ শতাংশ মতুয়াদের বসবাস। ওয়ার্ডে মোট ভোটার ৩৪৫৮ জন। এসআইআর এর তালিকা প্রকাশ হতেই দেখা যায় ৩৯৬ জনের ভোট কাটা গিয়েছে এবং ১৬৬ জন অমীমাংসিত হয়ে রয়েছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শম্পা মহন্ত অভিযোগ করেছেন, এই ওয়ার্ডের ৮০ শতাংশ মতুয়াদের বসবাস, কাটা যাওয়া ভোটের মধ্যে বেশিরভাগ মতুয়াদের ভোট কাটা গিয়েছে ।
অনেক মতুয়া সঠিক প্রমাণ পত্র দেওয়া সত্ত্বেও তাদের ভোট কাটা গিয়েছে বলে অভিযোগ। রোহিঙ্গাদের ভোট কাটার নাম করে মতুয়াদের ভোট কাটা হয়েছে। বিরোধী দলতে তোপ দেগে তৃণমূল কাউন্সিলর আরও বলেন, জলপথ পরিবহণ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন হিন্দুদের নাম বাদ যাবে না। রোহিঙ্গাদের নাম বাদ যাবে৷ তাহলে তারা কি রোহিঙ্গা সেই প্রশ্ন নিয়ে বিক্ষোভে সামিল হয় মতুয়ারা।