মধ্যমগ্রাম স্টেশনের পাশে বিধ্বংসী অগ্নিকাণ্ড। বুধবার দুপুরে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু পুড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মৃত ব্যক্...
মধ্যমগ্রাম স্টেশনের পাশে বিধ্বংসী অগ্নিকাণ্ড। বুধবার দুপুরে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু পুড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মৃত ব্যক্তি দোকানের কর্মী। ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে, এদিন হঠাৎই স্টেশনের ধারের একটি দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে সেই আগুন পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলবাহিনী। প্রায় কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনের তীব্রতায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পরপর পুড়ে ছাই লাইনের পাশে বেশ কয়েকটি দোকান।
প্রথমে একটি দোকানে আগুন লাগলেও পরবর্তীতে আরও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। বেশিরভাগ দোকানেই সিলিন্ডার থাকায় সেগুলিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তবে কী থেকে এই আগুন তা এখনও স্পষ্ট নয়। এই অগ্নিকাণ্ডে প্রচুর টাকার ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে।