পশ্চিমবঙ্গের এসআইআরের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকায় দেখা গেল, দেগঙ্গা ব্লকে ৮৫৬ জনের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে ডিলিট। ফলে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। ত...
পশ্চিমবঙ্গের এসআইআরের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকায় দেখা গেল, দেগঙ্গা ব্লকে ৮৫৬ জনের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে ডিলিট। ফলে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। তৃণমূলের ব্লক সভাপতির দাবি, জমা দেওয়া হয়েছিল উপযুক্ত নথীপত্র, নামও ছিল খসড়া তালিকায়। কিন্তু নির্বাচন কমিশন তাদেরকে ডিলিট ঘোষণা করে দিলেন। একাধিক বৈধতা নথিপত্র দেওয়ার পরেও কিভাবে নাম ডিলিট হল নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
ডিলিট ভোটারদের দাবি, খসড়া ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও তাদেরকে ভোটার তালিকা থেকে ডিলিট করা হয়েছে। স্বাভাবিকভাবেই দেশ ছাড়তে হবে না তো ? আতঙ্কে রাতের ঘুম উড়ে গিয়েছে সাধারণ ভোটারদের।
অন্যদিকে, এক পরিবারের পাঁচজন সদস্যের মধ্যে চারজনের নাম বাদ। যা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় রয়েছে এলাকার মানুষ। পাশাপাশি, নাম বাদ যাওয়া নিয়ে নির্বচন কমিশনের বিরুদ্ধেও ক্ষোভ ছড়িয়েছে। এই বুথে মোট ভোটারের সংখ্যা ৮০২ জন। তার মধ্যে ৩৬ জনের নাম বাদ গেছে। জানা গিয়েছে, বাদ যাওয়া ৩৬ টি নামের মধ্যে এমনও পরিবার আছে যেখানে পরিবারের সদস্য সংখ্যা পাঁচ। আর সেই পাঁচজনের মধ্যে চারজনের নাম বাদ গিয়েছে। যা নিয়ে রীতিমত উদ্বিগ্ন এলাকার মানুষ। তাদের অধিকাংশ পরিবার এখনও জানেনই না যে, কিভাবে এই নাম তোলার জন্য আবেদন করতে হবে।
পুতুল ঢালী নামে এক বৃদ্ধার অভিযোগ, আমরা অনেক বছর আগে বাংলাদেশ থেকে এসেছি। এখন এপারে সরকারের কাছে লাথি খাচ্ছি। সরকারের যদি আমাদের প্রয়োজন না হয় তাহলে আমাদের আর ভোটার করতে হবে না। যদিও এলাকার মেম্বারের দাবি, নির্বাচন কমিশনের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে। বিএলও জানিয়েছেন, তিনি সমস্ত রকম কাগজপত্র ঠিকঠাক জমা করেছিলেন। তারপর নির্বাচন কমিশন কি করেছেন সেটা তিনি বলতে পারবেনা।