১৪ মার্চের পর ভোটমুখী বঙ্গে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৪ মার্চ ব্রিগেডে সভা করে বাংলায় পরিবর্তনের ডাক দেন প্রধানমন্ত্রী। এবার উত্তরবঙ্গে প্রচারে জোর বিজেপির । বাংলায় ২৩...
১৪ মার্চের পর ভোটমুখী বঙ্গে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৪ মার্চ ব্রিগেডে সভা করে বাংলায় পরিবর্তনের ডাক দেন প্রধানমন্ত্রী। এবার উত্তরবঙ্গে প্রচারে জোর বিজেপির । বাংলায় ২৩ ও ২৯ এপ্রিল। এবারে দুই দফায় ভোটগ্রহণ। উত্তরবঙ্গের সব আসনেই ভোট হবে প্রথম দফায়। ২০১৯ সাল থেকে উত্তরবঙ্গ ক্রমশ পদ্মশিবিরের শক্ত ঘাঁটি হয়ে উঠে। একুশের বিধানসভা নির্বাচন ও চব্বিশের লোকসভা নির্বাচনেও উত্তরবঙ্গে ভালো ফল করে গেরুয়া শিবির।
বিজেপি সূত্রে জানা গেছে, কোচবিহারের রাসমেলার মাঠে ৫ এপ্রিল প্রথম সভা করবেন প্রধানমন্ত্রী। তার পাঁচ দিন পর অর্থাৎ ১০ এপ্রিল ফের বাংলায় আসবেন মোদী। ১০ এপ্রিল শিলিগুড়িতে তিনি রোড শো করবেন। ৩ কিমি রোড শো করার কথা কয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
নির্বাচনমুখী বঙ্গে বারবার বিজেপির কেন্দ্রীয় নেতাদের আনাগোনা থেকে পরিষ্কার যে একদিকে দলীয় কর্মী সমর্থকদের ভোকাল টনিক দিয়ে চাঙ্গা রাখা, অন্যদিকে বারবার রাজ্যে এসে বঙ্গের নেতৃত্বকে তাদের রণকৌশল বুঝিয়ে দেওয়া এবং নয়া পরিকল্পনার ব্লুপ্রিন্ট তৈরি করার মধ্য দিয়ে 26-এর বিধানসভা নির্বাচনে ঝাঁপাতে চাইছে বিজেপি।